বাংলাখবর
আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক
বাংলাখবর ডেস্ক : আবারও বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির স্থান দখলে নিলেন ইলন মাস্ক। গত বছরের শেষ অংশে ভাল যায়নি মাস্কের আর্থিক পরিস্থিতি। এরমধ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে সকল মনোযোগ দিয়ে রেখেছিলেন সেদিকেই। সেই সুযোগে গত বছরের ডিসেম্বরে ফ্রেঞ্চ একটি লাক্সারি ব্র্যান্ডের সিইও বার্নার্ড আর্নল্ট টপকে গিয়েছিলেন মাস্ককে। তবে অবশেষে আবারও নিজের স্থানে ফিরে এলেন মাস্ক। ব্লুমবার্গ জানিয়েছে, দুই মাসেরও বেশি সময় পর আবারও ইলন মাস্ক এখন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি।
ব্লুমবার্গের হিসেবে, সোমবার ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৭ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৫ বিলিয়ন ডলার। মাস্কের টেসলার শেয়ারের দামও বাড়ছে। অথচ কয়েক দিন আগেই সবথেকে বেশি সম্পদ হারিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন ডলারের সম্পদ হারান মাস্ক।
১৩৭ বিলিয়ন ডলারে নেমে এসেছিল তার সম্পদের পরিমাণ। তার উপরে উঠে এসেছিল বেশ কয়েক জন ধনকুবের। তবে শীর্ষস্থান ফিরে পেতে খুব বেশি সময় নেননি মাস্ক।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
