বাংলাখবর
আবারও আটক গ্রেটা থানবার্গ
বাংলা খবর ডেস্ক : আলোচিত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গকে আটক করেছে নেদারল্যান্ডসের পুলিশ। শনিবার (৬ এপ্রিল) দেশটির রাজধানী দ্য হেগে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়। জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকির প্রতিবাদে শনিবার (৬ এপ্রিল) দ্য হেগে বিক্ষোভ মিছিল করেন কয়েক’শ মানুষ। ওই আয়োজনে অংশ নিয়েছিলেন ২১ বছর বয়সি গ্রেটা।
ঐ সময় বিক্ষোভকারীদের একটি প্রধান সড়ক অবরোধ করা থেকে বিরত রাখার চেষ্টা করে পুলিশ। গ্রেটাসহ কয়েকজন বিক্ষোভকারী পুলিশের প্রতিবন্ধকতা পেরিয়ে সড়কে পৌঁছে যান। পরে পুলিশ গ্রেটাসহ বিক্ষোভকারীদের কয়েকজনকে বাসে তুলে নিয়ে যায়।
আটক হওয়ার আগে বিক্ষোভে গ্রেটা বলেন, আজকে এখানে প্রতিবাদে সামিল হওয়াটা জরুরি। কেনোনা আমরা এখন এ পৃথিবীতে জরুরি অবস্থার মধ্যে বসবাস করছি।
গ্রেটা আরও বলেন, চলমান সংকট এড়াতে ও মানুষের জীবন বাঁচাতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে। সূত্র: ডয়চে ভেলে
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
