বাংলাখবর

আন্তর্জাতিক নারী দিবস নিয়ে যা বললেন গুতেরেস

বাংলাখবর ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে আমরা বিশ্বের সব জায়গার নারী ও মেয়েদের অবদানকে স্বীকার করছি। পাশাপাশি তারা যে কাঠামোগত অবিচার, প্রান্তিকীকরণ ও সহিংসতা থেকে শুরু করে বহুমাত্রিক সংকটসহ নানাবিধ বাধার মুখোমুখি হয়, আমরা তাও স্বীকার করে নিচ্ছি। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’- হিসেবে পালন করছে।

যে নারীরা সবচেয়ে বেশি ব্যক্তিগত স্বাধীনতাবঞ্চিত হয় নিজেদের জীবন ও দেহের ওপর, তারাই সবচেয়ে বেশি অধিকার খর্বিত হয়। জেন্ডার পরিচয়জনিত বৈষম্য নারী-পুরুষ, কিশোর-কিশোরী- সবাইকেই ক্ষতিগ্রস্ত করে। আন্তর্জাতিক নারী দিবস এসব প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

ব্যাপক ত্যাগ স্বীকার করে নিজেদের মৌলিক অধিকারের দাবি জানানো নারীদের জন্য পদক্ষেপ নিতে হবে। যৌন নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে নারীর সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে এবং নারীর সর্বাত্মক অংশগ্রহণ ও নেতৃত্ব প্রতিষ্ঠা তরাণ্বিত করতে পদক্ষেপ নিতে হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্যে জেন্ডার সমতা নিশ্চিত করতে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তি নারী ও কিশোরীদের শিক্ষা ও সুযোগ সৃষ্টির পথ প্রশস্ত করতে পারে। তবে প্রযুক্তির অপব্যবহারে বিদ্বেষ ও নিপীড়ন বৃদ্ধির আশঙ্কাও থাকে।

আজ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে নারীর অংশগ্রহণ এক-তৃতীয়াংশেরও কম। কিন্তু নতুন প্রযুক্তি উদ্ভাবনে নারীর প্রতিনিধিত্ব কম থাকলে শুরুতেই বৈষম্য সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়। ঠিক এ কারণেই আমাদের ডিজিটাল বিভক্তি দূর করতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী ও কিশোরীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।

ডিজিটাল জগতে নারীর পর্যাপ্ত পদচারণা না থাকায় গত দশকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জিডিপির আকার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের মতো কম হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই ক্ষতি ২০২৫ সাল নাগাদ বেড়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার হবে।

নারীর ওপর বিনিয়োগ সব মানুষ, সমগ্র সমাজ ও দেশের উন্নয়ন ঘটায়। আসুন, সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করে নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের জন্য সর্বত্র আরও বেশি অন্তর্ভূক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলি।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স