বাংলাখবর

আইএইচসির ১৭ বিচারককে ‘বিষ মেশানো’ চিঠি, পাকিস্তানে তোলপাড়

বাংলা খবর ডেস্ক : পাকিস্তানে অন্তত ১৭ জন বিচারককে ‘বিষাক্ত’ পাউডারযুক্ত চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। চিঠিগুলোতে পাকিস্তানের বিচার ব্যবস্থার সমালোচনা করা হয়েছে এবং ‘ব্যসিলাস অ্যানথ্রাসিস’ শব্দটিও উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসাসহ সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারক একই ধরনের চিঠি পেয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি পুলিশ।

মঙ্গলবার বিচারকদের হুমকি দেওয়ার উদ্দেশ্যেই ওই চিঠি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে পুলিশ জানায়, চিঠিতে পাকিস্তানের জনগণের সমস্যার জন্য বিচারপতিদের দায়ী করা হয়েছে।

‘ব্যসিলাস অ্যানথ্রাসিস’ হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা অ্যানথ্রাক্স সৃষ্টি করে, যার তাৎক্ষনিক চিকিৎসা না হলে তা মারাত্মক হতে পারে।

চিঠির ঘটনায় থানায় এফআইআরও করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, সাদা খামে লেখা চিঠিগুলোতে প্রেরকদের অসম্পূর্ণ ঠিকানা ছিল। মঙ্গলবার খামগুলো খুলতেই ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারকের কর্মীরা সন্দেহজনক পাউডার দেখতে পান।

কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, চিঠি খোলার পরে কর্মকর্তাদের চোখে চরম জ্বালা অনুভূত হয় এবং তাদের ঠোঁটের চারপাশে জ্বলছিল বলেও অভিযোগ করেন তারা।

এই প্রসঙ্গে লাহোরের ডেপুটি পুলিশ প্রধান আলী নাসির রিজভি জানিয়েছেন, চিঠিগুলো তদন্তের জন্য সন্ত্রাস দমন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আদালতেও পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তেহরিক-ই-নামুস পাকিস্তান নামে একটি স্বল্প পরিচিত গোষ্ঠী সন্দেহজনক চিঠিগুলোর দায় স্বীকার করেছে।

তেহরিক-ই-নামুস পাকিস্তানের কথা প্রথম শোনা গিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। তখন পাকিস্তানি কর্তৃপক্ষ ইসলামাবাদের একটি হাইকিং ট্রেইলে একটি সন্দেহজনক ব্যাগ পায়। ব্যাগে একটি চিঠি, হ্যান্ড গ্রেনেড, একটি পিস্তল, কয়েকটি গুলি এবং শহরের স্পর্শকাতর বিভিন্ন ভবনের মানচিত্র পাওয়া গিয়েছিল। সূত্র: ডন
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স