বাংলাখবর
দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে আহত ৫৭
বাংলা খবর ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সেওংনাম শহরের বুন্দাং জেলায় একটি বাসের ধাক্কায় ৫৭ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে একাধিক যানবাহনকে ধাক্কা দেওয়ার পর বাসটি সড়কের মাঝের ডিভাইডারে গিয়ে আছড়ে পড়ে।
এতে ৯ জন গুরুতর আহত হন। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।
রয়টার্স জানিয়েছে, সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাফিক সিগন্যালে অপেক্ষারত কয়েকটি যানবাহনসহ মোট ৩২টি যানবাহনে ধাক্কা দেয় বাসটি।
এর মধ্যে ছিল চারটি বাস, একটি ট্রাক ও ২৭টি গাড়ি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ৮৮ জন উদ্ধারকর্মী ও ৩৩টি যানবাহন পাঠায় দমকল বাহিনী। আহতদের চিকিৎসায় সেখানে একটি জরুরি চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়।
স্থানীয় সম্প্রচারকারী সংস্থা কেবিএস জানিয়েছে, দুর্ঘটনায় বাসচালক নিজেও আহত হয়েছেন।
তাকে গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য এক সম্প্রচার মাধ্যম এসবিএস জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বাসটির ব্ল্যাক বক্সের ডেটা এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করার পরিকল্পনা করছে পুলিশ।
এই বিভাগের আরও খবর
ইতালিতে ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি
ইতালিতে ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি
নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা
নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা
এনভিডিয়া প্রধানকে নিয়ে এফবিআইয়ের তদন্ত
এনভিডিয়া প্রধানকে নিয়ে এফবিআইয়ের তদন্ত
দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে আহত ৫৭
দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে আহত ৫৭
সুপারশপের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করলো ফ্রান্স!
সুপারশপের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করলো ফ্রান্স!
ক্রেন ভেঙে চুল্লিতে, তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১৭
ক্রেন ভেঙে চুল্লিতে, তুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত ১৭
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
