বাংলাখবর
হিজাব লঙ্ঘনকারীদের শনাক্তে উন্মুক্ত স্থানে ক্যামেরা বসাচ্ছে ইরান
বাংলা খবর ডেস্ক : জনসমাগমপূর্ণ স্থানে হিজাব লঙ্ঘনকারী নারীদের শনাক্ত এবং শাস্তির আওতায় আনতে বসানো হচ্ছে ক্যামেরা
বাধ্যতামূলক হিজাব পরার বিধান লঙ্ঘনকারী ক্রমবর্ধমান নারীদের লাগাম টেনে ধরার চেষ্টা হিসেবে এবার উন্মুক্ত স্থানে ক্যামেরা বসাচ্ছে ইরানের কর্তৃপক্ষ। এসব ক্যামেরার মাধ্যমে জনসমাগমপূর্ণ স্থানে হিজাব লঙ্ঘনকারী নারীদের শনাক্ত এবং শাস্তির আওতায় আনা হবে বলে শনিবার ঘোষণা দিয়েছে ইরানের পুলিশ।
দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যামেরায় শনাক্ত করার মাধ্যমে বাধ্যতামূলক হিজাব পরার বিধান লঙ্ঘনকারীদের পরিণতি সম্পর্কে সতর্কতামূলক বার্তা দেওয়া হবে।
ইরানের বিচার বিভাগের পরিচালিত সংবাদ সংস্থা মিজান নিউজ অ্যাজেন্সি ও অন্যান্য সরকারি সংবাদমাধ্যমে পুলিশের বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, হিজাব আইনের বিরুদ্ধে প্রতিরোধ ঠেকানোই এই পদক্ষেপের লক্ষ্য। এই ধরনের প্রতিরোধ দেশের আধ্যাত্মিক ভাবমূর্তি এবং নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়।
গত বছরের সেপ্টেম্বরে তেহরানে হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহশা আমিনি (২২) নামের এক তরুণী। দেশটির নীতি পুলিশের জিম্মায় থাকাকালীন অসুস্থ হয়ে পড়ার তিনদিন পর মারা যান তিনি। এই তরুণীর মৃত্যুর পর থেকে ইরানে হিজাব পরার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হয়েছে। তবে দেশটির পুলিশ সহিংস অভিযান চালিয়ে আন্দোলনকারীদের দমন করছে।
এখনও বাধ্যতামূলক পোশাক পরার বিধি উপেক্ষা করে গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই দেশটির নারীরা শপিং মল, রেস্তোরাঁ, দোকান ও সড়কে চলাচল করছেন। ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির নীতি পুলিশের সাথে নারীদের বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়ার অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে।
শনিবার পুলিশের বিবৃতিতে সামাজিক মূল্যবোধ ও নীতি নৈতিকতা মানা হচ্ছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে দোকান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স।
এই বিভাগের আরও খবর
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
