বাংলাখবর

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

বাংলা খবর ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্য রপ্তানির সুযোগ সংকুচিত হয়েছে। ফলে নিজেদের পণ্যের নতুন বাজার খুঁজতে ইউরোপের ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে বেইজিং।

অন্যদিকে চীনের এই নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বিশ্লেষকদের মতে, গত এক বছরে ইউরোপ ও চীনের বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় দুই পক্ষের মধ্যে পারস্পরিক বাণিজ্যিক নির্ভরশীলতা থাকলেও এখন সেই সম্পর্কে অবিশ্বাস, বিরোধ ও প্রতিযোগিতা বাড়ছে। এর পেছনে কয়েকটি অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ কাজ করছে।

প্রভাবশালী মার্কিন দ্বিমাসিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল ইন্টারেস্টের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলো চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থেকে লাভবান হয়েছে। চীনের ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ইউরোপীয় পণ্যের চাহিদা ছিল ব্যাপক। অন্যদিকে ইউরোপের ক্রেতারাও তুলনামূলক কম দামে চীনা পণ্য পেয়ে সন্তুষ্ট ছিলেন। চীনের সঙ্গে বাণিজ্যে ইউরোপের ঘাটতি থাকলেও তা নিয়ন্ত্রণের মধ্যে ছিল।

চীনা সরকার রপ্তানিকারকদের ভর্তুকি দেওয়া এবং অন্যান্য বাণিজ্যিক অনিয়মের অভিযোগে ইউরোপীয় দেশগুলো মাঝেমধ্যে আপত্তি জানালেও যুক্তরাষ্ট্রের মতো কঠোর অবস্থান নেয়নি। চীনে লাভজনক ব্যবসা পরিচালনাকারী ইউরোপীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়নি।

তবে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে মূলত চারটি কারণে। প্রথমত, চীনের ‘মেড ইন চায়না ২০২৫’ কর্মসূচির আওতায় দেশটির উৎপাদনশিল্পের প্রযুক্তিগত সক্ষমতা ও পণ্যের মান বাড়তে থাকে। ফলে চীনা প্রতিষ্ঠানগুলো চীনের বাজারেই ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামে।

দ্বিতীয়ত, এই কর্মসূচির আওতায় চীনের উৎপাদন সক্ষমতা অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি বেড়ে যায়। ফলে অতিরিক্ত পণ্য বিক্রির জন্য বিদেশি বাজারের ওপর নির্ভরতা বাড়ে।

একই সময়ে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের প্রশাসনের সময় চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্যনীতি দেশটির মার্কিন বাজারে প্রবেশের সুযোগ সীমিত করে দেয়। এর প্রভাব পড়েছে ইউরোপের বিলাসপণ্য ও উন্নত যন্ত্রপাতি প্রস্তুতকারকদের ব্যবসায়।

চীনে একসময় দ্রুত বাড়তে থাকা ইউরোপীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিক্রি এখন কমছে। এতে ইউরোপীয় গাড়ি নির্মাতারাও চীনে বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়ে। ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে চীনে মার্সিডিজের বিক্রি বছরে গড়ে ২৪ শতাংশ, বিএমডব্লিউর ২০ দশমিক ২ শতাংশ এবং অডির ১২ দশমিক ৬ শতাংশ হারে বাড়লেও সাম্প্রতিক সময়ে তা কমতে শুরু করেছে।

২০২৬ সালের মাঝামাঝি সময়ে চীনে মার্সিডিজের বিক্রি আগের বছরের তুলনায় ৩০ শতাংশ কমে যায়। চলতি বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ১২ মাসে বিএমডব্লিউর বিক্রি কমেছে ২৫ শতাংশ।

এর মধ্যে ইউরোপে চীনা পণ্যের আমদানিও বেড়েছে। ২০২৫ সালে চীন থেকে ইইউর পণ্য আমদানি বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ। ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত ১২ মাসে বেড়েছে আরও ৮ শতাংশ। ফলে চীনের সঙ্গে ইইউর বাণিজ্য ঘাটতি ২০২৪ সালের প্রথম প্রান্তিকের ৬৬ বিলিয়ন ইউরো থেকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বেড়ে ১০৩ বিলিয়ন ইউরো হয়েছে।

এ পরিস্থিতিতে ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের দেশগুলো চীনের বাণিজ্যনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ সতর্ক করে বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্য ইউরোপের অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি মধ্যম প্রযুক্তিনির্ভর উৎপাদনশিল্পকে দুর্বল করে দিতে পারে।

তবে এবার বেইজিংয়ের ওপর চাপ প্রয়োগে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইউরোপ। চীনা বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক আরোপের পর ইউরোপে এসব গাড়ি রপ্তানি বছরে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজারে সীমিত রাখতে এবং পরবর্তী সময়ে বার্ষিক ৬ শতাংশ হারে বাড়াতে সম্মত হয়েছে বেইজিং। রাসায়নিক পণ্যেও একই ধরনের সীমা আরোপের আলোচনা চলছে।

প্যারিসভিত্তিক জ্যাক দেলোর ইনস্টিটিউটের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক পরিচালক এলভির ফ্যাব্রির মতে, ইউরোপের সামনে সুযোগটি খুব বেশি সময়ের জন্য থাকবে না। তবে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে চীনের বিকল্প বাজার সীমিত হওয়ায় এই সুযোগ কাজে লাগাতে চায় ইউরোপ। এতে বেইজিংয়ের ওপর ওয়াশিংটনের শুল্কনীতির একটি অনাকাঙ্ক্ষিত কৌশলগত সুবিধা পাচ্ছে ইউরোপ।

এই বিভাগের আরও খবর

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স