বাংলাখবর
হাজার হাজার ফিলিস্তিনি গাজার চেকপয়েন্টে অপেক্ষমাণ: জাতিসংঘ
বাংলা খবর ডেস্ক : জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার নেটজারিম করিডোর চেকপয়েন্টে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছেন, যারা নিজ বাড়িতে ফিরতে বা স্বজনদের সঙ্গে পুনরায় মিলিত হতে চান।
নেটজারিম করিডোর গাজার উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান চেকপয়েন্ট। ইসরাইলি বাহিনী এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এটি ব্যবহার করেই ইসরাইল উত্তর ও দক্ষিণ গাজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
সামাজিকমাধ্যম এক্সে (পূর্ববর্তী টুইটার) দেওয়া এক পোস্টে ওসিএইচএ জানায়, ত্রাণ সংস্থা ও স্থানীয় দাতব্য সংস্থাগুলো এই বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করছে। তবে বিশাল সংখ্যক মানুষের জন্য তা পর্যাপ্ত নয়।
শনিবার থেকে ফিলিস্তিনিরা গাজার উত্তর অংশ ও বাকি অংশের মাঝে থাকা নেটজারিম করিডোরে একত্রিত হচ্ছেন। ইসরাইল গত রবিবার তাদের পারাপারের অনুমতি দেওয়ার কথা থাকলেও, এক নারী ইসরাইলি বন্দির মুক্তি নিয়ে বিতর্কের কারণে এই প্রক্রিয়া আটকে দেয়।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন, সোমবার সকালে ফিলিস্তিনিদের নেটজারিম করিডোর দিয়ে পার হতে দেওয়া হবে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, বর্তমানে প্রায় ৬ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজার উত্তরে ফেরার অপেক্ষায় রয়েছেন।
ইসরাইল যদি অনুমতি দেয়, তবে সোমবার থেকেই হাজার হাজার মানুষ উত্তর গাজায় প্রবেশ শুরু করতে পারে। তবে ইসরাইল নতুন কোনো শর্ত আরোপ করতে পারে, যা আবারও এই প্রক্রিয়া ব্যাহত করতে পারে। এছাড়া উত্তর গাজায় ফিরে গেলে মানুষ নিরাপদে থাকতে পারবে কি না, সেটি এখনও বড় প্রশ্ন।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
