বাংলাখবর

ইসরায়েলে ৩ জিম্মি ফেরার বিনিময়ে মুক্তি পেল ৯০ ফিলিস্তিনি

বাংলা খবর ডেস্ক : পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে ২১ জন কিশোর এবং ৬৯ নারীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদেরকে বাসে করে যখন রামাল্লায় নিয়ে আসা হয় তখন খুশির বন্যা বয়ে যায়। আতশবাজি উড়িয়ে কারাবন্দিদের আগমনকে উদযাপন করা হয়। তাদের জন্য অপেক্ষায় ছিলেন আরও হাজার হাজার ফিলিস্তিনি। এসব ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স

অন্যদিকে ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা সদরদপ্তরের সামনে দাঁড়িয়ে শত শত ইসরায়েলিরা হামাসের কাছে থাকা তিন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তরের দৃশ্য লাইভ দেখছিলেন। তিন নারী জিম্মিকে যখন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় তখন অনেককে উল্লাস ও কান্না করতে দেখা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মুক্তি পাওয়া তিন নারী রোমি গোনেন, দরোন স্ট্রেনব্রেচার এবং এমিলি দামারিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে এবং প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে তাদের স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে। যদিও হামাসের হাতে জিম্মি হওয়ার দিন গুলিতে দামারি দুটি আঙুল হারায়। মাকে জড়িয়ে ধরার সময় সে হাত উঁচিয়ে হাসছিল।

রোমি, দরোন এবং এমিলি ইসরায়েলে প্রবেশ করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোন কলে এক কমান্ডারকে বলেন, ‘আপনি তাদের বলুন পুরো জাতি তাদের গ্রহণ করেছে। বাড়িতে ফিরে আসায় তাদের স্বাগতম।’

সেবা মেডিকেল সেন্টারে ওই নারীরা তাদের পরিবারের সঙ্গে আবার মিলিত হয়। এ সময় হাস্যোজ্বল দামারি ইসরায়েলি পতাকা জড়িয়ে ছিলেন। ইসরায়েল জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলা চালিয়ে ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি এবং ১২০০ জনকে হত্যা করে। যাদের মধ্যে তারা ছিল।

এ ঘটনার পর ইসরায়েল গাজায় হত্যাযজ্ঞ শুরু করে। হামলায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এছাড়া ২৩ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। নিহত হয়েছে ৪০০ ইসরায়েলি সৈন্য।

গত বুধবার (১৫ জানুয়ারি) কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। গতকাল রোববার গাজায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিন তিন ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ধাপে ধাপে আরও একাধিক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা