বাংলাখবর
তুরস্কে স্কি রিসোর্টে আগুন লেগে ৬৬ জনের মৃত্যু
বাংলা খবর ডেস্ক : তুরস্কে একটি স্কি রিসোর্টে আগুন লেগে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। আগুনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার দিবাগত মধ্যরাতে বোলু প্রদেশের কার্তালকায়া স্কি রিসোর্টে এই আগুন লাগে। এসময় হোটেলের অনেক অতিথি আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়েন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন ও আনাদোলু নিউজ এজেন্সি।
আগুন লাগার সময় কাঠের তৈরি রিসোর্টে অন্তত ২৩৪ জন অতিথি ছিলেন।
তুর্কি স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু গণমাধ্যমকে বলেন, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় ৫১ জন আহত হয়েছেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসর্টের একটি হোটেলে ভোরে অগ্নিকাণ্ডের পর অন্তত ৬৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।
টিভি ফুটেজে দেখা গেছে, ১১ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।
বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে ভোর ৩:৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ছুটিতে ইস্তাম্বুল এবং আঙ্কারার কাছাকাছি থেকে স্কিয়াররা সাধারণত বোলু পাহাড়ে ছুটে আসেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকারীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
