বাংলাখবর
স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু
স্পোর্টস ডেস্ক : আমেরিকার দেশ এল সালভাদরেতে ফুটবল খেলা দেখতে গিয়ে ১২ জন নিহত হয়েছেন। এছাড়াও প্রায় শতাধিক আহত হয়েছেন।
শনিবার (২০ মে) এল সালভাদরের জনপ্রিয় দুই ফুটবল দল আলিয়াঞ্জা ও এফএএসের খেলা দেখতে স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’জন নারী রয়েছেন। তাদের সকলের বয়স ১৮ বছরের বেশি। এই ঘটনার পর বাতিল করা হয় ম্যাচটি।
স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। খেলা দেখতে দর্শকদের ভীড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি গেট দিয়ে স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়েই এমন ঘটনা ঘটে।
ম্যাচ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভুয়া টিকিট বিক্রির কারণে দর্শকের চাপে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়ে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেল বলেছেন, 'প্রত্যেককেই তদন্তের মুখোমুখি হতে হবে। ক্লাব, দলের ম্যানেজার, স্টেডিয়াম কর্তৃপক্ষ, বক্স অফিস, লিগ ফেডারেশন; সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। দোষীদের সাজা নিশ্চিত করা হবেই।'
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়