বাংলাখবর

প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : লাউতারো মার্তিনেজের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর ওমর আলদেরেতের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আসরে এটি তাদের তৃতীয় হার।

জালের দেখা পেতে খুব বেশি একটা অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১১তম মিনিটে এনজো ফার্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে জড়ান লাউতারো। শুরুতে অফসাইড দেন লাইন্সম‍্যান। পরে ভিএআরের সাহায‍্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

শুরুতে পাওয়া লিড মাত্র ৮ মিনিট ধরে রাখতে পেরছে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এ যাত্রায় আলবিসেলেস্তেদের ভাগ্য সহায় হলেও ছাড় দেননি সানাব্রিয়া। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে বাইসাইকেল কিকে জাল খুঁজে পান তিনি। পোস্ট ঘেঁষে যাওয়া বল ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ।

২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। মোলিনার ক্রসে বল পেয়ে শট লক্ষ‍্যে রাখতে পারেননি লিওনেল মেসি। তাতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরেই ম্যাচে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে বল জালে জড়ান।

ম্যাচে পিছিয়ে পড়ার পর বল দখলেও পিছিয়ে যায় আর্জেন্টিনা। চাপে থাকা মেসিদের তখন আরো চেপে ধরে প্যারাগুয়ে। তার পরও ৭৯তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার দূরপাল্লার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তাতে আর ম্যাচে ফেরা হয়নি তাদের।

হারের পরও ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা কলম্বিয়ার সামনে সুযোগ আছে পয়েন্টের দিক থেকে তাদের পাশে বসার।

এদিকে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে আছে তিনে।
 
এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়