বাংলাখবর

‘নেইমারকে দলে দরকার নেই, এটা হাসপাতাল নয়’

স্পোর্টস ডেস্ক : পেশাদার ফুটবলে ইনজুরি যেন নেইমারের সখ্যতা ছাড়ছেই না। বার্সেলোনায় থাকতে নিজেকে মেলে ধরলেও ইনজুরি বেশ ভুগিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে নেইমারের ইনজুরির মাত্রাও। ফরাসি ক্লাব পিএসজিতে ভেড়ার পর ইনজুরির কারণে দীর্ঘ সময় বাইরে থাকতে হয়েছে তাকে। পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিয়ে মাঠে তেমন দেখাই যায়নি নেইমারকে।

ইনজুরির কারণে দীর্ঘ প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর চলতি মাসের শুরুতে মাঠে ফিরে ৩০ মিনিটও খেলতে পারেননি তিনি। পায়ে টান লাগায় ২৯ মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে। পরে জানা যায় তিনি হ্যামস্ট্রিং চোট পেয়েছেন। যে কারণে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে তার ক্লাব আল হিলাল।

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত। গুঞ্জন আছে, সৌদি অধ্যায় শেষ করে নিজ দেশে ফিরে যাবেন এই তারকা। খেলতে পারেন শৈশবের ক্লাব সান্তোসে। নেইমারকে কেনার সুযোগ থাকছে ব্রাজিলের আরেক ক্লাব পালমেইরাসেরও। তবে সেই ব্যাপারটা যে হবে না সেটি আগেই স্পষ্ট করে দিয়েছেন পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা।

ব্রাজিলিয়ান একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারের ইনজুরি নিয়ে তাচ্ছিল্য করেছেন এই নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী। নেইমারকে আনফিট আখ্যা দিয়ে পেরেইরা বলেন, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। কারণ, এই ক্লাব কোনো হাসপাতাল নয়। আমি এমন একজনকে চাই, যে অচিরেই দলে আসতে পারে, কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে। আনফিট কারও ক্লাবে সই করা আমি মেনে নেব না।’

যদিও নেইমারের খেলার প্রশংসা করেছেন পেরেইরা, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। এই প্রশ্ন আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়