বাংলাখবর
বাঁচা-মরার লড়াইয়ে ৪ ফুটবলার হারাল বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক : ইতালি ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচে উয়েফা নেশন্স লিগে বাঁচা-মরার লড়াইয়ে বড় দু:সংবাদ পেল বেলজিয়াম। চোটের কারণে দেশটি তাদের চার ফুটবলারকে হারিয়েছে।
২৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন আতালান্তার ফরোয়ার্ড চার্লস ডে কেটেলারে, ম্যানচেস্টার সিটির উইঙ্গার জেরেমি ডোকু, লিওঁর উইঙ্গার মালিক ফোফানা ও ক্লাব ব্রুজের ডিফেন্ডার ইওয়াকিন সেইস।
যদিও এই ৪ জনের বদলি ঘোষণা করা হয়েছে। তাদের জায়গায় দলে এসেছেন জুভেন্টাসের উইঙ্গার সামুয়েল বানগুলা, লাইপজিগের মিডফিল্ডার আর্থুর ভেহমিরে, সেভিয়ার মিডফিল্ডার আলবের্ত সাম্বি ও আন্ডারলেখটের ডিফেন্ডার কিলিয়ান সারদেল্লা। যেখানে ২০ বছর বয়সী বানগুলা ও ২২ বছর বয়সী সারদেল্লার এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি।
ব্রাসেলসে আগামী বৃহস্পতিবার ইতালি ও রবিবার বুদাপেস্টে ইসরায়েলের মুখোমুখি হবে বেলজিয়াম।
এদিকে নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বেলজিয়াম আছে তিনে। শীর্ষে থাকা ইতালির চেয়ে ৬ ও দুই নম্বরে ফ্রান্সের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা। কোয়ার্টার-ফাইনালে যেতে হলে নিজেদের বাকি দুই ম্যাচ যেমন জিততেই হবে বেলজিয়ামকে, তেমনি অন্যান্য ম্যাচের ফলও তাদের পক্ষে আসতে হবে। গ্রুপের শীর্ষ দুই দল জায়গা পাবে শেষ আটে।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়