বাংলাখবর

শেষ ওয়ানডেতে কিউইদের কাছে পাত্তাই পেল না টাইগাররা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে উত্তাল রয়েছে দেশের ক্রিকেটাঙ্গণ। এসবের মাঝে তাই আবেদন হারিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের তৃতীয় এবং শেষ ওয়ানডে। মিরপুরে আগে ব্যাট করতে আজ ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজ দল। অভিষিক্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৭১ রানে থামে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা লক্ষ্য পেরিয়ে গেছে ৯১ বল আর ৭ উইকেট হাতে রেখেই।

বাংলাদেশের ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন এবং উইল ইয়াং। দুজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৯ রান।

এরপর দশম ওভারে জোড়া আঘাত হানেন টাইগার পেসার শরিফুল ইসলাম। তাঁর বলে ২৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরেন অ্যালেন। পরের বলেই বোল্ড হন ডিন ফক্সক্রফট।

ফলে ভালো শুরুর পরও পরপর দুই বলে উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে পরে সে চাপ ভালোই সামলেছেন ইয়াং এবং হেনরি নিকোলস। দুজন মিলে দেখেশুনে ব্যাট চালিয়ে দলকে নিয়ে যান জয়ের দিকে।

নিকোলসের সঙ্গে জুটি গড়ে ওপেনার উয়াং স্কোরবোর্ডে যোগ করেন ৮১ রান। কিউই এই ওপেনার আজ তুলে নিয়েছেন নিজের ফিফটিও। তবে ৮০ বলে ১০ চার এবং ১ ছয়ে ৭০ রান করা ইয়াং সাজঘরে ফিরেন নাসুমের বলে বোল্ড হয়ে। নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন তখন আর মাত্র ৪২ রান, হাতে আছে আরও সাত উইকেট।  

ইয়াং ফেরার পর মাঠে নামা টম ব্লান্ডেলকে নিয়ে পরে নিকোলস সেই ৪২ রান তুলে নিয়েছেন সহজেই। জয়ের পথে ব্যক্তিগত অর্ধশতকের দেখাও পেয়েছেন নিকোলস। কিউই এই ব্যাটারের অপরাজিত ৫০ রানের ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত সাত উইকেটের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।  

আগে ব্যাট করতে নেমে টাগারদের হয়ে ওপেনিংয়ে আসেন অভিষেক হওয়া জাকির হাসান ও তানজিদ তামিম। তবে ওয়ানডে অভিষেকটা সুখকর হয়নি জাকিরের। পেসার অ্যাডাম মিলনের বলে ৫ বলে ১ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি আরেক ওপেনার তামিমও। ইনিংসের দ্বিতীয় ওভারের ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

ফলে শুরুতেই দলীয় আট রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পরে বাংলাদেশ। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টায় ছিলেন অধিনায়ক শান্ত। কিন্তু তাও সফল হয়নি। দুজন মিলে স্কোরবোর্ডে ২৭ রান তুলতেই ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফিরেন হৃদয়।

হৃদয় আউট হওয়ার পর ক্রিজে শান্তর সঙ্গী হন মুশফিকুর রহিম। এ দুজনের ব্যাটেই আজ বিপর্যয় সামলে ওঠে বাংলাদেশ। মুশফিক-শান্ত জুটি দলীয় সংগ্রহে যোগ করেন ৫৩ রান। এদিকে জুটি বড় হলেও নিজের ইনিংস বড় করতে পারেননি মুশফিক।

লকি ফার্গুসনের করা বল প্রথমে মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটে লেগে আঘাত করে স্ট্যাম্পে। ফলে মুশফিককেও ফিরতে হয় মাত্র ১৮ রান করেই। এদিকে এক প্রান্তে যাওয়া-আসার খেলা চলতে থাকলেও অপর প্রান্তে লড়াইয়ে চালিয়ে গেছেন শান্ত। মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গেও আরও একটি বড় জুটি গড়েছিলেন তিনি। এ দুজনের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ৪৯ রান।

তবে ২৭ বলে ২১ রান করে মাহমুদউল্লাহ ফেরার পর শেখ মেহেদীও ফিরেছেন ব্যর্থ হয়েই। এরপর শান্তও ৭৬ রানে ফিরলে পরে আর বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। অল আউট হয় মাত্র ৩৪.৩ ওভারে ১৭১ রান করেই। কিউইদের হয়ে বল হাতে চারটি উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়