বাংলাখবর

লো স্কোরিং থ্রিলারে আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস কানাডার

স্পোর্টস ডেস্ক : টানটান উত্তেজনা। লো স্কোরিং থ্রিলার। যাতে শেষ হাসি হাসলো কানাডা। এবারই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। প্রথম আসরেই ইতিহাস গড়লো তারা।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে কানাডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই তাদের প্রথম জয়।

এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারলো আয়ারল্যান্ড, দুই ম্যাচ খেলে কানাডা জয় পেলো একটিতে।

টস জিতে প্রথমে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আইরিশরা। দারুণ বোলিংয়ে ৭ উইকেটে ১৩৭ রানেই কানাডাকে আটকে রাখেন ইয়ং-ম্যাকার্থিরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৩৮ রানও তাড়া করতে পারেনি আয়ারল্যান্ড। থেমেছে ৭ উইকেটে ১২৫ রানে।

ব্যাটিংয়ে নেমে বিপদে ছিল কানাডাও। ৫৩ রানে তারা হারিয়েছিল ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে নিকোলাস কার্টন আর শ্রেয়াস মুভার ৬৩ বলে ৭৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কার্টন ৩৫ বলে ৪৯ আর মুভার ৩৬ বলে করেন ৩৭ রান।

জবাবে ৫৯ রানে ৬ উইকেট হারিয়েই বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। তবে সপ্তম উইকেটে জর্জ ডকরেল আর মার্ক অ্যাডায়ার ৪১ বলে ৬২ রানের জুটিতে আশা দেখান আইরিশদের।

ডানহাতি পেসার জেরেমি গর্ডনের শেষ ওভারে ১৭ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। তবে অ্যাডায়ার ২৪ বলে ৩৬ করে ফিরলে এরপর আর পেরে উঠেনি আইরিশরা। ডকরেল স্ট্রাইক পান শেষ বলে এসে। ২২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।

গর্ডন ৪ ওভারে মাত্র ১৬ রানে আর ডিলন হেলিগার ১৮ রান খরচায় নেন দুটি করে উইকেট।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়