বাংলাখবর
লঙ্কানদের কাছে ধরাশয়ী ইংলিশরা
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের পর লঙ্কানদের কাছে ধরাশয়ী হয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার কাছে আজ তারা হেরেছে ৮ উইকেটে। ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে পাথুম নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার জোড়া হাফ সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে ২৫ ওভারেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এই হারে বিশ্বকাপে ৫টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেলো ইংলিশরা। অন্যদিকে শ্রীলঙ্কা তুলে নিলো চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয়।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। কিন্তু ৪৫ রানে এই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংলিশরা। লঙ্কানদের বোলিং তোপে মাত্র ৮৫ রানেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ষষ্ঠ উইকেট জুটিতে বেন স্টোক ও মঈন আলি দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু মাত্র ৩৭ রানেই ভেঙে যায় এই জুটি। ইংল্যান্ডের হয়ে আজ সবচেয়ে বেশি রান করা বেন স্টোকও ফিরে যান ৪৩ রান করে। শেষ পর্যন্ত ৩৩ ওভার ২ বল খেলে সব উইকেট হারিয়ে ১৫৬ রান করতে সক্ষম হয় ইংলিশরা।
১৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ২৩ রানেই ২ উইকেট হারায় লঙ্কানরা। ২৩ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন পাথুম নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। এই দুই ব্যাটারের জোড়া অর্ধশতকে মাত্র ২৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা ৭৭ রানে ও সাদিরা সামারাবিক্রমা অপরাজিত থাকেন ৬৫ রানে।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়