বাংলাখবর
রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে আল নাসেরের প্রথম জয়
স্পোর্টস ডেস্ক : আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ দুর্দান্ত এক মৌসুম শুরুর আভাস দিয়েছিল আল নাসের। একই সঙ্গে এটিই ছিল ক্লাবটির হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম শিরোপা জয়। তবে সৌদি প্রো লিগের নতুন মৌউমের শুরুটা রাঙাতে পারেনি পর্তুগীজ মহাতারকার দল। হেরে গিয়েছিল প্রথম দুই ম্যাচেই। তবে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে তারা। আর এতেও রয়েছে সিআরসেভেনের অবদান। তাঁর দুর্দান্ত এক হ্যাটট্রিকেই দুর্দান্ত এক জয় পেয়েছে আল নাসের।
নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে গোল পাননি রোনালদো, আল নাসেরও পায়নি জয়। তবে তৃতীয় ম্যাচে এসে পর্তুগীজ মহাতারকার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে তাঁর ক্লাবও। আল ফাতেহর বিপক্ষে পেয়েছে ৫-০ গোলের বড় এক জয়। আর এতে রোনালদোর হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করে অবদান রেখেছেন এ মৌসুমেই বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেয়া সেনেগালিজ তারকা ফুটবলার সাদিও মানে।
আল ফাতেহর বিপক্ষে গতকালের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেই খেলেছে আল নাসের। আক্রমণাত্মক ফুটবলে জেরবার করে রেখেছিল প্রতিপক্ষের রক্ষণকে। ম্যাচের ২৬ মিনিটেই গোল করার দুর্দান্ত এক সুযোগও পেয়েছিলেন রোনালদো। তবে সাদিও মানের বাড়িয়ে দেয়া বলে নেয়া শটে তিনি অয়ারেননি আল ফাতেহর গোল রক্ষককে পরাস্ত করতে।
তবে লিড নিতে অবশ্য অপেক্ষা করতে হয়নি আল নাসেরকে। পরের মিনিটেই এ দুজনের দারুণ বোঝাপড়ায়ই দারুণ এক গলের দেখা পায় আল নাসের। রোনালদোর বাড়িয়ে দেয়া বলে গোলরক্ষককে একা পেয়ে পরাস্ত করেন মানে, এরপর খুঁজে নেন জালের দেখা। সৌদি ক্লাবটির হয়ে এটি সাবেক লিভারপুল তারকার দ্বিতীয় গোল।
এর মিনিট দশেক পরেই এ মৌসুমে নিজের প্রথম গোলটিও পেয়ে যান রোনালদো। ম্যাচের ৩৭ মিনিটের সময় ডি বক্সের ভেতরে গোল পোস্টের খুব কাছে থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনি। ফলে ইউরোপের সাবেক দুই বড় তারকার গোলে প্রথমার্ধ্বেই দুই গোলের লিড নেয় আল নাসের।
এদিকে বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটের সময় রোনালদো পেয়ে যান নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলের দেখা। আর এবারে গোল পেতে তিনি সহায়তা পেয়েছেন আবদুলরহমান ঘারিবের। এই ঘারিবের কল্যাণেই ম্যাচের ৮১ মিনিটেও আরও একবার গোলের দেখা পায় আল নাসের। তবে দলের হয়ে সেই গোলটি করেন মানে। তাঁর পাস থেকেই দারুণ এক হেডে বল জালে পাঠান সেনেগালিজ তারকা।
এরপর নির্ধারিত সময়ের শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সিআরসেভেন। নও্যাফ বুশালের বাড়িয়ে দেয়া বলে জালের ঠিকানা খুঁজে নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এদিকে এটি ছিল ৩৮ বছর বয়সী পর্তুগীজ মহাতারকার ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক।
এদিকে প্রো লিগে তিন ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে আল নাসেরের অবস্থান এখন পয়েন্ট টেবিলের ১২ নম্বরে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে করিম বেনজেমার আল ইত্তিহাদ।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
