বাংলাখবর

রেফারিকে অপমান করে চার ম্যাচ নিষিদ্ধ মরিনহো

স্পোর্টস ডেস্ক : সেভিয়ার বিরুদ্ধে ইউরোপা লিগের ফাইনালে পরাজয়ের পর রেফারি এন্থনি টেইলরকে অপমান করার দায়ে চারটি ইউরোপীয়ান ম্যাচে নিষিদ্ধ হয়েছে রোমা কোচ হোসে মরিনহো। বুধবার (২১ জুন) উয়েফা এক বিবৃতিতে নিষেধাজ্ঞার এই ঘোষণা দিয়েছে।

পর্তুগিজ এই কোচ বুদাপেস্টে পেনাল্টি শ্যুট আউটে রোমার পরাজয়ের পর স্টেডিয়ামে কার পার্কিং এরিয়ায় টেইলরের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। খবর গোলডটকম

ইতোমধ্যে রোমা আগামী মৌসুমেও ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ঐ ম্যাচে সমর্থকরা মাঠের ভিতর বিভিন্ন ধরনের দ্রব্য ছুঁড়ে মারা ছাড়াও আতশবাজি ফুটিয়েছে ও তাদের দ্বারা প্রতিপক্ষ সমর্থকরা বাঁধার মুখে পড়েছে। যে কারনে রোমাকে ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে এবং তাদের পরবর্তী ইউরোপীয়ান অ্যাওয়ে ম্যাচে কোনো ধরনের সমর্থক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না বলে বিবৃতিতে জানানো হয়েছে।

একইসঙ্গে স্টেডিয়ামের যে ক্ষতিসাধন হয়েছে তা নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে সমঝোতার নির্দেশ দেয়া হয়েছে।

শুধুমাত্রা স্টেডিয়ামেই নয়, বুদাপেস্ট বিমানবন্দরে টেইলর ও তার পরিবারকে হেনস্থা করেছে রোমা সমর্থকরা।

উত্তেজনাপূর্ণ ফাইনালে টেইলর দুই দল মিলিয়ে ১৩জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখায়। এর মধ্যে রোমার ছিল সাতজন। বেশ কিছু ফাউলের কারণে ম্যাচটি নির্ধারিত সময় শেষ হতেও বিলম্বিত হয়।

এনিয়ে ইউরোপা লিগে সপ্তম শিরোপা জয় করেছে সেভিয়া। অন্যদিকে মরিনহোর কোচিং ক্যারিয়ারে এটাই প্রথম ইউরোপীয়ান কোনো ফাইনালে পরাজয়ের অভিজ্ঞতা।

মাঠের আইন ভঙ্গ, সমর্থক ও খেলোয়াড়দের অশোভন আচরনের জন্য উয়েফা অবশ্য সেভিয়াকে কোন শাস্তি বা জরিমানা করেনি।

এদিকে ফিওরেন্টিনার বিরুদ্ধে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে জয়ী ওয়েস্ট হ্যামকে ৫৮ হাজার ইউরো জরিমানা ও ইউরোপা লিগের আগামী দুটি অ্যাওয়ে ম্যাচে সমর্থক নিয়ে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।

ম্যাচটিতে উয়েফার সমর্থকদের ছুঁড়ে মারা দ্রব্যে মাথায় আঘাত পেয়েছেন ইতালিয়ান ক্লাবটির অধিনায়ক ক্রিস্টিয়ানো বিরাগি। প্রাগের ফাইনালে ওয়েস্ট হ্যাম ২-১ গোলে জয়ী হয়েছিল।
 
এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়