বাংলাখবর

রিয়াল শিবিরে একের পর এক দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : চলতি সপ্তাহে বড় দুইটি দুঃসংবাদ পেল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গত বুধবার অনুশীলনের সময় লিগামেন্টের মারাত্মক চোটে পড়েন দলটির গোলকিপার থিবো কুর্তোয়া। এবার একই দুর্ভাগ্য দলটির সেন্ট্রাল ডিফেন্ডার এদার মিলিতাওয়ের।

গতকাল শনিবার অ্যাথলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মিলিতাও। পরে হাঁটু চেপে ধরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ভয় পাচ্ছিলেন মারাত্মক কিছুই ঘটতে চলেছে, সেটিই হলো।

চোটের পরীক্ষা-নিরিক্ষা করার পর জানা গেছে, মিলিতাওয়ের বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্টে ফেটে গেছে। কিছুদিনের মধ্যেই যার অস্ত্রোপচার করতে হবে।

এখন মিলিতাওকে ছাড়াই নতুন মৌসুমের পরিকল্পনা করতে হবে রিয়ালকে। ধারণা করা হচ্ছে, ৬ মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি। কোচ আনচেলত্তির জন্য এটি বড় ধাক্কাই। প্রথম পছন্দের গোলরক্ষকের পর এবার ইনজুরিতে আক্রান্ত প্রথম পছন্দের সেন্ট্রাল ডিফেন্ডার। নতুন কোনো সেন্টার ব্যাকের খোঁজে এখন দলবদলের বাজারে সক্রিয় হতে পারে রিয়াল।

এর আগে, মৌসুম শুরুর দুই দিন আগেই চোটে পড়েন কুর্তোয়া। গণমাধ্যমের খবর, আগামী এপ্রিলের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। এমনকি মৌসুম শেষ হওয়ারও সম্ভাবনা আছে। কুর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের গোলবার সামলানোর দায়িত্ব গিয়ে পড়েছে আন্দ্রে লুনিনের ওপর।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়