বাংলাখবর

রিয়াল ছাড়ছেন বেনজেমা, নতুন গন্তব্য সৌদি!

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে ফরাসি ক্লাব লিঁও থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন করিম বেনজেমা। রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগাসহ অসংখ্য ট্রফি জিতেছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। ক্লাবটির হয়ে ৬৪৭ ম্যাচে খেলে ৩৫৩ গোল আছে তার। অবশেষে দীর্ঘ ১৪ বছরের এই সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন বেনজেমা। রিয়ালের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। শিগগিরই যার ঘোষণা আসতে যাচ্ছে। প্রতিবেদন গোল ডটকমের।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মাসের শেষেই চুক্তি শেষ বেনজেমার। তবে সেটি আর বাড়ানো হয়নি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের লিগে যোগ দেওয়ার জন্য রিয়াল কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে বেনজেমার দুই বছরের চুক্তি হওয়ার কথা আছে। এই সময়ে ৪০০ মিলিয়ন ইউরো আয় করবেন ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড়। ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসরের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে জেদ্দার এই ক্লাবটি।

আগামী রোববার মৌসুমের শেষ ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে সান্তিয়াগো বার্নাব্যুতে আমন্ত্রণ জানাবে রিয়াল মাদ্রিদ। সেটিই হতে পারে ক্লাবটির হয়ে ৩৫ বছর বয়সী বেনজেমার শেষ ম্যাচ।
 
এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়