বাংলাখবর
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি যুব ফুটবল খেলার মাঠে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছয় বছর বয়সী এক বালক ও ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন।
উইচিটা পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে জরুরি সেবা নম্বরগুলোতে ফোন আসা শুরু হয়। ৩৪ বছর বয়সী এক নারী চালক ট্রাকটি নিয়ে হঠাৎ করেই কমপ্লেক্সটির পশ্চিম প্রান্তের একটি ব্যস্ত ফুটবল মাঠে ঢুকে পড়েন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। রয়টার্স জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী দুজন, আট বছর বয়সী দুজন, ৯ বছর বয়সী একজন শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
এ ছাড়া আঘাতজনিত নয়, এমন শারীরিক অসুস্থতার কারণে অপর একজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকদের সূত্র দিয়ে পুলিশ জানিয়েছে, আহতদের আঘাত গুরুতর হলেও বর্তমানে কারো অবস্থাই প্রাণঘাতী নয়।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি চালাচ্ছিলেন এক নারী; যার সঙ্গে আরো দুজন অপ্রাপ্তবয়স্ক শিশু যাত্রী হিসেবে ছিল। ওই নারীর এক সন্তান ওই কমপ্লেক্সের অন্য একটি মাঠে ফুটবল খেলছিল।
অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন।
উইচিটা পুলিশ প্রধান জো সালিভান গণমাধ্যমকে জানান, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। উইচিটার মেয়র লিলি উ এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ অভিহিত করে বলেন, শনিবার বিকেলে পরিবারের সঙ্গে শিশুদের খেলা দেখতে এসে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কেউ কল্পনাই করতে পারেনি।
এই বিভাগের আরও খবর
ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’
ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২
মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস
মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস
বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প
বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প
ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা
ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত শিশুসহ ৬ আরোহী
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত শিশুসহ ৬ আরোহী
আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি
আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি
মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতেই সৌদিতে হুথিদের হামলা
মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতেই সৌদিতে হুথিদের হামলা
অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
যুক্তরাষ্ট্রে পার্কে রোলার কোস্টার দুর্ঘটনা, নিহত ১
যুক্তরাষ্ট্রে পার্কে রোলার কোস্টার দুর্ঘটনা, নিহত ১
যুক্তরাষ্ট্রে হারিকেন আইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন আইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪
যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪
