বাংলাখবর
যুক্তরাষ্ট্রে পার্কে রোলার কোস্টার দুর্ঘটনা, নিহত ১
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া বিনোদন পার্কে রোলার কোস্টারে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসির সংবাদ সহযোগী সিবিএস এ তথ্য জানিয়েছে।
আটলান্টা শহর থেকে প্রায় ১৫ মাইল (২৪ কিলোমিটার) দূরে অবস্থিত পার্কটিতে এ ঘটনায় মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কোব কাউন্টি পুলিশ বিভাগ।
তবে কোন রাইডে দুর্ঘটনাটি ঘটেছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা আকাশচিত্রে গলিয়াথ নামের রোলার কোস্টারটিকে মাঝপথে থেমে থাকতে দেখা যায়। এ সময় কর্মীদের যাত্রীদের সেখান থেকে নামতে সহায়তা করতে দেখা গেছে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, পার্কে ঘটে যাওয়া এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি তাদের আন্তরিক সমবেদনা রয়েছে।
কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ, দমকল বিভাগ ও পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এক ব্যক্তিকে রোলার কোস্টার থেকে ছিটকে পড়তে দেখেছেন তারা। তবে বিবিসি এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। স্থানীয় সংবাদমাধ্যম ১১অ্যালাইভের প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীর বরাতে বলা হয়েছে, ওই ব্যক্তি রোলার কোস্টার থেকে পড়ে একটি ভৌতিক বাড়ির আকর্ষণের ছাদের ওপর গিয়ে পড়েন।
পার্ক কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পরপরই পার্কের কর্মী ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার ও জরুরি পদক্ষেপে অংশ নেন। ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে পার্ক কর্তৃপক্ষ।
মেবলটন শহরের মেয়র মাইকেল ওয়েন্স জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় শহরের জননিরাপত্তা বিভাগের পরিচালক স্থানীয় পুলিশ ও পার্কের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয় করছেন।
পার্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গলিয়াথ রোলার কোস্টারটি ২০০৬ সালে চালু হয়। এর উচ্চতা ২০০ ফুট (৬০ মিটার), পতনের উচ্চতা ১৭০ ফুট এবং এতে রয়েছে ৫৪০ ডিগ্রির সর্পিল বাঁক। ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল (১১২ কিলোমিটার) গতিতে চলতে পারে এটি। রোমাঞ্চের মাত্রা নির্ধারণে সিক্স ফ্ল্যাগসের পাঁচ ধাপের তালিকায় রাইডটিকে চতুর্থ স্তরে রাখা হয়েছে।
ব্যক্তিগত আঘাতসংক্রান্ত মামলা পরিচালনাকারী কয়েকটি আইনজীবী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, জর্জিয়ার এই বিনোদন পার্কে এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ডোয়ান ল ফার্মের তথ্য অনুসারে, ২০০৬ সালে গলিয়াথ রাইডে চড়ার পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়।
সিক্স ফ্ল্যাগস উত্তর আমেরিকার বৃহত্তম বিনোদন পার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে প্রতিষ্ঠানটির ২০টি বিনোদন পার্ক, ১৪টি ওয়াটার পার্ক এবং ৯টি রিসোর্ট রয়েছে।
এ দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির আরেকটি পার্ক জনপ্রিয় এক্স২ রোলার কোস্টার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। ওই রাইডে চড়ার পর শতাধিক ব্যক্তি মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগ করেছিলেন। সিক্স ফ্ল্যাগস জানিয়েছিল, রাইডটি বিভিন্ন নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলেও সেটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে তারা মনে করেছে।
এই বিভাগের আরও খবর
অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
যুক্তরাষ্ট্রে পার্কে রোলার কোস্টার দুর্ঘটনা, নিহত ১
যুক্তরাষ্ট্রে পার্কে রোলার কোস্টার দুর্ঘটনা, নিহত ১
যুক্তরাষ্ট্রে হারিকেন আইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন আইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪
যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪
রিয়াদে হামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প, হুতির বিরুদ্ধে অভিযানে যোগ দেয়ার ইঙ্গিত
রিয়াদে হামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প, হুতির বিরুদ্ধে অভিযানে যোগ দেয়ার ইঙ্গিত
এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প
নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প
নিউইয়র্কে শিশুসহ ব্যক্তিকে আইসিইর গুলি, শহরজুড়ে বিক্ষোভ
নিউইয়র্কে শিশুসহ ব্যক্তিকে আইসিইর গুলি, শহরজুড়ে বিক্ষোভ
মাইক্রোসফট-টাটাসহ বেশ কয়েকটি কোম্পানির গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
মাইক্রোসফট-টাটাসহ বেশ কয়েকটি কোম্পানির গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ...
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প