বাংলাখবর

মাইক্রোসফট-টাটাসহ বেশ কয়েকটি কোম্পানির গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলা খবর ডেস্ক : মাইক্রোসফট, অ্যাডোবি, ইনফোসিস ও টাটাসহ বেশ কয়েকটি বড় তথ্যপ্রযুক্তি (আইটি) কোম্পানির গ্রিন কার্ড কর্মসূচির আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র। এ কর্মসূচির আওতায় দক্ষ বিদেশি কর্মীরা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে থাকেন।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, জালিয়াতির অভিযোগ এবং মার্কিন কোম্পানিগুলোকে আরও বেশি আমেরিকান কর্মী নিয়োগে উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মার্কিন নাগরিকদের মজুরি কমানোর অভিযোগে হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডসহ ৯টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও তদন্তের ঘোষণা দেয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘মাইক্রোসফটের প্রতি আমাদের বার্তা হলো—আপনারা একটি অসাধারণ মার্কিন কোম্পানি। তবে আপনাদের অসাধারণ মার্কিন কর্মীদেরও নিয়োগ দিতে হবে।’

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং জানান, বিশ্বের সবচেয়ে বড় আইটি কোম্পানিগুলোর কয়েকটিকেও এই কর্মসূচি থেকে স্থগিত করা হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা, উইপ্রো, এইচসিএল ও ক্যাপজেমিনি।

সন্ডারলিং বলেন, ‘এই কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট স্থায়ী শ্রমিক নিয়োগের সনদ পাওয়ার কোনো নতুন আবেদন আমরা গ্রহণ করব না। পাশাপাশি আগে জমা দেয়া যেসব আবেদন এখনো প্রক্রিয়াধীন, সেগুলোর প্রক্রিয়াও এগিয়ে নেয়া হবে না।’

বার্তাসংস্থা রয়টার্স বলছে, মাইক্রোসফটের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম বলছে, পিইআরএম (পার্ম) প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগদাতারা যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের কাছে সনদ নিয়ে থাকেন। আর এই সনদে নিশ্চিত করা হয় যে নির্দিষ্ট পদটির জন্য যোগ্য, আগ্রহী বা সহজলভ্য কোনো মার্কিন কর্মী নেই। কর্মসংস্থানভিত্তিক অধিকাংশ গ্রিন কার্ডের আবেদন জমা দেয়ার আগে এ সনদ নেয়া বাধ্যতামূলক।

এদিকে জেডি ভ্যান্স বলেছেন, মার্কিন নাগরিকদের মজুরি কমানোর উদ্দেশ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অভিযোগে হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডসহ ৯টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত করা হবে। যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি ডি’এসপোসিতো জানিয়েছেন, এরই মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কাছে তদন্তের অংশ হিসেবে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ডি’এসপোসিতো বলেন, ‘বিদেশি প্রভাব, নিয়মবহির্ভূত আর্থিক সম্পর্ক কিংবা ভিসার অপব্যবহারের কারণে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত গবেষণা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, তা আমরা তদন্ত করব।’

তিনি আরও বলেন, ‘এক ডলার সাশ্রয় করতে গিয়ে কোনো মার্কিন বিশ্ববিদ্যালয় যদি আইন ভাঙে এবং দেশের গবেষণার তথ্য বিদেশি কোনো প্রতিদ্বন্দ্বী দেশের হাতে যাওয়ার সুযোগ তৈরি করে, তাহলে তা শিক্ষার উৎকর্ষ নয়, বরং দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

এই বিভাগের আরও খবর

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প
নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প

নিউইয়র্কে শিশুসহ ব্যক্তিকে আইসিইর গুলি, শহরজুড়ে বিক্ষোভ
নিউইয়র্কে শিশুসহ ব্যক্তিকে আইসিইর গুলি, শহরজুড়ে বিক্ষোভ

নিউইয়র্কে শিশুসহ ব্যক্তিকে আইসিইর গুলি, শহরজুড়ে বিক্ষোভ

মাইক্রোসফট-টাটাসহ বেশ কয়েকটি কোম্পানির গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
মাইক্রোসফট-টাটাসহ বেশ কয়েকটি কোম্পানির গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

মাইক্রোসফট-টাটাসহ বেশ কয়েকটি কোম্পানির গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ...

ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স ফোর্স ঘোষণা ট্রাম্পের
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স ফোর্স ঘোষণা ট্রাম্পের

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স ফোর্স ঘোষণা ট্রাম্পের

২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ
মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ

মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ

নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন - রাজনৈতিক তোষামোদী মিডিয়ার গ্রহণযোগ্যতা হারায়
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন - রাজনৈতিক তোষামোদী মিডিয়ার গ্রহণযোগ্যতা হারায়

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন - রাজনৈতিক তোষামোদী মিডিয়ার গ...