বাংলাখবর
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক : ইরানে নতুন করে আবারও যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়কে হামলার পরিকল্পনা সাজানো ও প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন ম্যাগাজিন আটলান্টা।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে। আর এই নির্বাচনের আগেই ইরানে হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প। কোন কোন স্থাপনা ও কোথায় কোথায় হামলা চালানো হবে সেটির পরিকল্পনা সাজাতে বলেছেন ট্রাম্প।
যদিও এরআগে শোনা যাচ্ছিল মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত ইরানে নতুন করে আর কোনো হামলা চালাবে না মার্কিনিরা।
মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম হামলার পরিকল্পনা সাজাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প হামলার চূড়ান্ত নির্দেশ দেবেন কি না তা এখন আলোচনাধীন।
ম্যাগাজিনটি আরও জানিয়েছে, ইরান যুদ্ধে সাফল্য দেখাতে এবং পেট্রোলের দামের বিষয়টি বিবেচনা করে নির্বাচনের আগেই সীমিত হামলার ব্যাপারে ভাবা হচ্ছে।
যারা এটির পক্ষে অবস্থান নিয়েছেন তাদের মধ্যে, নির্বাচনের আগে ইরানে হামলা চালালে ট্রাম্প নিজ দেশের নাগরিকদের দেখাতে পারবেন সামরিকভাবে তারা জয় পেয়েছেন।
নির্বাচনের আগের পাশাপাশি নির্বাচনের পরও হামলার ব্যাপারে পরিকল্পনা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এই হামলা সীমিত থেকে বিস্তৃত হতে পারে। এতে টার্গেট করা হতে পারে ইরানের জ্বালানি অবকাঠামো।
তবে ট্রাম্পের কিছু উপদেষ্টা আবার নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করার কথা বলছেন। তাদের মতে, যদি নতুন করে যুদ্ধ শুরু হয় এবং বিশেষ করে কোনো মার্কিন সেনা নিহত হন তাহলে এটি রিপাবলিকানদের ভোটে প্রভাব ফেলতে পারে।
আটলান্টা জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালায় তাহলে এতে ইসরায়েলও যোগ দেবে।
সূত্র : আটলান্টা
এই বিভাগের আরও খবর
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স ফোর্স ঘোষণা ট্রাম্পের
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স ফোর্স ঘোষণা ট্রাম্পের
২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ
মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ
নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন - রাজনৈতিক তোষামোদী মিডিয়ার গ্রহণযোগ্যতা হারায়
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন - রাজনৈতিক তোষামোদী মিডিয়ার গ...
ট্রাম্প-কাণ্ডে সতর্ক বিচারকরা, শান্তিতে যারা আলোচনায়
ট্রাম্প-কাণ্ডে সতর্ক বিচারকরা, শান্তিতে যারা আলোচনায়
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের