বাংলাখবর
নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প
বাংলা খবর ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারক নাভেনথাম নাভি পিলাই। আজ শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
গত দুই বছর এই পুরস্কার পাওয়ার জোর প্রত্যাশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এটি পাননি।
এ বছরের নোবেল ঘোষণার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি পুরস্কারটি পাওয়ার যোগ্য; কিন্তু তাকে এটি দেওয়া হবে কি না এ নিয়ে তার সংশয় আছে।
আজ বিজয়ী ঘোষণার পর ট্রাম্প নিজে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে মার্কিন আইনজীবী ডেভিড স্কলনের করা একটি পোস্ট শেয়ার করেছেন ট্রাম্প। যেখানে নাভি পিলাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে তাকে এ পুরস্কার দিয়ে এটির অপমান করা হয়েছে।
আইনজীবী ডেভিড স্কলন ট্রুথ সোশ্যালে করা ওই পোস্টে লিখেছেন, “আজ নোবেল কমিটি জাতিসংঘের নাভি পিলাইকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে নিজেদের মান-সম্মান পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছে এবং এক সময়ের মহান পুরস্কারটিকে অপমান করেছে। পিলাই প্রকাশ্যে আমেরিকা ও ইসরায়েল বিদ্বেষী একজন মানুষ। নিজের দায়িত্বে থাকা অবস্থায় তিনি সন্ত্রাসীদের তোষামোদ করেছেন এবং হামাসকে পুরস্কৃত করেছেন।”
“ইসরায়েল গণহত্যা চালিয়েছে—এমন ভুয়া দাবি তুলে আদালতের কাছে বিচার চেয়ে তিনি একটি সাজানো ‘তদন্ত’ চালিয়েছিলেন। স্বাভাবিক কোনো সমাজে তার বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা নেই এবং শান্তির পক্ষে তিনি কোনোদিন একটি কাজও করেননি; বরং যা করার তার উল্টোটাই করেছেন। তবে যে কমিটি এর আগেও (ফিলিস্তিনি নেতা) ইয়াসির আরাফাতের মতো মানুষকে এই সম্মানজনক নোবেল শান্তি পুরস্কার দিয়েছিল, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী-ই বা আশা করা যায়?”
ট্রাম্প এ পুরস্কারের যোগ্য এমন দাবি করে এ আইনজীবী লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ঐতিহাসিক 'আব্রাহাম চুক্তি' (আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চুক্তি) উপহার দিয়েছেন—গোটা বিশ্ব যা অসম্ভব ভেবেছিল, অথচ তিনি তা বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং এখন সেটির পরিধি আরও বাড়াচ্ছেন! সব আশা যখন শেষ হয়ে গিয়েছিল, ঠিক তখন তিনি জিম্মিদের ঘরে ফিরিয়ে এনেছেন! তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এক নম্বর পৃষ্ঠপোষক ইরানকে দমন করা এবং সন্ত্রাসীদের সব ধরনের বাধার পরও গাজাকে পুনর্গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অর্জনের এই তালিকা আরও অনেক দীর্ঘ। ঠিক এই ধরনের অর্জনগুলোকেই স্বীকৃতি দেওয়া ও পুরস্কৃত করার জন্য নোবেল শান্তি পুরস্কার প্রবর্তন করা হয়েছিল!”
এই বিভাগের আরও খবর
নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প
নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প
নিউইয়র্কে শিশুসহ ব্যক্তিকে আইসিইর গুলি, শহরজুড়ে বিক্ষোভ
নিউইয়র্কে শিশুসহ ব্যক্তিকে আইসিইর গুলি, শহরজুড়ে বিক্ষোভ
মাইক্রোসফট-টাটাসহ বেশ কয়েকটি কোম্পানির গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
মাইক্রোসফট-টাটাসহ বেশ কয়েকটি কোম্পানির গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ...
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স ফোর্স ঘোষণা ট্রাম্পের
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স ফোর্স ঘোষণা ট্রাম্পের
২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ
মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ
নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন - রাজনৈতিক তোষামোদী মিডিয়ার গ্রহণযোগ্যতা হারায়
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন - রাজনৈতিক তোষামোদী মিডিয়ার গ...