বাংলাখবর

লাদাখের গুরুত্বপূর্ণ ২৮ স্থানের নামকরণ দিল্লির, তীব্র বিরোধিতা চীনের

বাংলা খবর ডেস্ক : লাদাখের ২৮টি কৌশলগত ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের নাম নির্ধারণ করেছে ভারত। তবে দেশটির এমন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চীন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেইজিং দাবি করেছে, ওই এলাকাগুলো চীনের অংশ। দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘ভারত একতরফাভ ও অবৈধভাবে যে তথাকথিত ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’ প্রতিষ্ঠা করেছে, চীন কখনোই তা স্বীকৃতি দেয়নি। তথাকথিত প্রমিত নাম ঘোষণার যে পদক্ষেপ ভারত নিয়েছে, বেইজিং তার দৃঢ় বিরোধিতা করছে।’

তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট এলাকাগুলো সব সময় চীনের অংশ- দিল্লির সিদ্ধান্তে এই বাস্তবতা বদলাবে না।’

এর আগে গত ২ অক্টোবর ভারত আনুষ্ঠানিকভাবে লাদাখের ২৮টি কৌশলগত স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে নিজস্ব সরকারি মানচিত্রে চিহ্নিত করে। এর মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর গোগরা ও হট স্প্রিংয়ের মতো গুরুত্বপূর্ণ সংবেদনশীল সীমান্ত এলাকাও রয়েছে।

লাদাখ প্রশাসনের সঙ্গে পরামর্শ করে ভারত সরকার এ পদক্ষেপ নিয়েছে। সরকারি মানচিত্র প্রণয়নের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করা, স্থানগুলো নির্ভুলভাবে শনাক্ত করা এবং স্পর্শকাতর সীমান্ত অঞ্চল সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এর উদ্দেশ্য।

গোগরা ও হট স্প্রিং গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান। ২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে অচলাবস্থার সময় এসব এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের টহল কার্যক্রমের জন্যও স্থানগুলো গুরুত্বপূর্ণ।

২০২০ সালের ৫ মে প্যাংগং হ্রদ এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সহিংস সংঘর্ষের পর পূর্ব লাদাখে সীমান্ত অচলাবস্থার সূচনা হয়। ২০২২ সালে দুই পক্ষ সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করে।

ভারতের চিহ্নিত করা অন্য স্থানগুলোর মধ্যে রয়েছে উচ্চ পার্বত্য চূড়া আলিশা গিরি, ব্রংসা, চাপচিংগাল গিরিপথ, কনিষ্ক শৃঙ্গ, কারুন পীর পর্বত, কুকসেল, মার্তান্ড গিরি, পারপিক হিমবাহ, স্কামরি হিমবাহ, শাচমিরিক গিরিপথ, শ্কোরগা উপত্যকা, জোরাওয়ার শৃঙ্গ, দেরহা কম্পাস ও দ্রাক কার্পো।

তালিকায় আরও রয়েছে জলমোরি, কুমারায়ণ পয়েন্ট, পাংলুং, রিনচেন জাংপো, শাক্যশ্রী গিরি, গুরু রিনপোচে, শামাল লুংপা, ইয়াংপা নদী, মারপা লোৎসাভা রি, মিলারেপা কাংরি, শিবা রি ও মহেশ্বর রি।

এই বিভাগের আরও খবর

লাদাখের গুরুত্বপূর্ণ ২৮ স্থানের নামকরণ দিল্লির, তীব্র বিরোধিতা চীনের
লাদাখের গুরুত্বপূর্ণ ২৮ স্থানের নামকরণ দিল্লির, তীব্র বিরোধিতা চীনের

লাদাখের গুরুত্বপূর্ণ ২৮ স্থানের নামকরণ দিল্লির, তীব্র বিরোধিতা চীনের

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

স্কুলে হিজাব পরায় বাধা, বিক্ষোভে উত্তাল আজারবাইজান

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

রাশিয়া থেকে ডিজেল আমদানি নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প

যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের

যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদে...

২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

দিল্লিতে সিজেপির আন্দোলন ঠেকাতে ৩০ হাজার পুলিশ মোতায়েন

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই