বাংলাখবর
ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক : গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। রোববার (১১ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা ৩৪ রানে হারিয়েছে সফরকারীদের। ৫৫ বলে অপরাজিত ১২০ রান করে ম্যাচসেরা হন ম্যাক্সওয়েল। ঝোড়ো শতক হাঁকানোর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করা ভারতের অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন তিনি।
অ্যাডিলেডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার টপঅর্ডাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। আগের ম্যাচে ২২ বলে হাফ-সেঞ্চুরি করা ওপেনার ডেভিড ওয়ার্নার এবার থামেন ২২ রানে। এছাড়া আরেক ওপেনার জশ ইংলিশ ৪ এবং অধিনায়ক মিচেল মার্শের ব্যাট থেকে আসে ২৯ রান।
৬৪ রানে ৩ উইকেট পতনের পর ব্যাট হাতে ঝড় তুলেন ম্যাক্সওয়েল। চার-ছক্কার ফুলঝুরিতে ২৫ বলে হাফ সেঞ্চুরি এবং ৫০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫টি সেঞ্চুরি করতে রোহিত যেখানে ১৪৩ ইনিংস খেলেছেন, সেখানে ম্যাক্সির লেগেছে কেবল ৯৪ ইনিংস। অজি এই ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৪ উইকেটে ২৪১ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
২৪২ রানের জবাবে খেলতে নেমে ৬৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেলকে নিয়ে ২৫ বলে ৪৭ এবং সপ্তম উইকেটে রোমারিও শেফার্ডের সঙ্গে ৩০ বলে ৫৪ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। তার ঝোড়ো হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ২০৭ রান করেও ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৩ ফেব্রুয়ারি পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়