বাংলাখবর
মোনাকোর পরাজয়ে পিএসজির হ্যাটট্রিক শিরোপা
স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানের চলতি মৌসুমে প্রথম লেগের ম্যাচে অলিম্পিক লিওঁর বিপক্ষে পরাজয়ের স্বাদ পায় মোনাকো। দ্বিতীয় লেগে প্রতিশোধ নেয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু প্রতিশোধ তো দূরের কথা, উল্টো তারা একই তেতো স্বাদ পেল। আর তাতে, তিন ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল পিএসজির।
রোববার (২৮ এপ্রিল) রাতে ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে মোনাকোকে ৩-২ গোলে হারিয়েছে লিওঁ। এর আগে গত ডিসেম্বরে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল মোনাকো।
ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় মোনাকো। তবে ২২তম মিনিটে সমতায় ফিরে লিওঁ, মিনিট চারেক পর তারা লিডও নেয়। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে ঘুরে দাঁড়ায় মোনাকো। সমতায় ম্যাচ এগোতে থাকলে ৮৪তম মিনিটে তৃতীয় গোল পায় লিওঁ। এরপর জয়ের আনন্দে মাঠ ছাড়ে তারা।
আর তাতেই ফ্রান্সের শীর্ষ লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে যায় পিএসজি। আগের দিন দুর্বল দল লা হাভ্রের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যেত পিএসজির। কিন্তু ম্যাচটি ড্র করায় অপেক্ষা বাড়ে তাদের। তবে, মোনাকোর ব্যর্থতায় ২৪ ঘণ্টার মধ্যেই প্যারিসের দলটির অপেক্ষা ঘুচে গেল।
৩১ রাউন্ড শেষে ২০ জয় ও ১০ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭০। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। ৪৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিওঁ। এ নিয়ে লিগ ওয়ানে মোট ১২টি শিরোপা জিতল পিএসজি, যার দুটি তারা জিতেছিল গত শতাব্দীতে। তৃতীয়বার তারা শ্রেষ্ঠত্বের মুকুট পরে ২০১২-১৩ মৌসুমে। পরের ১১ মৌসুমেই ক্লাবটি এই ট্রফি জিতল আরও নয়বার।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়