বাংলাখবর
মেসির খেলা দেখতে না পাওয়া সেই সমর্থকরা ফেরত পাচ্ছেন টিকিটের অর্থ
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে প্রীতি ম্যাচে অনেক আকাঙ্ক্ষা নিয়ে লিওনেল মেসির খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিল হংকংয়ের সমর্থকরা। কিন্তু গত মাসে ইন্টার মায়ামির বিপক্ষে হংকং একাদশের মধ্যকার আয়োজিত এই ম্যাচটিতে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সমর্থকরা।
পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকলেও মেসিকে মাঠে দেখতে না পেয়ে ইন্টার মায়ামি মালিক ডেভিড বেকহ্যাম ও কোচ জেরাডো মার্টিনোকে দুয়োধ্বনি দিয়েছে স্বাগতিক ভক্তরা। এ নিয়ে হংকং সরকারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। আয়োজকদের এ ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেয় স্থানীয় সরকার। শেষ পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে বিক্রিত টিকিটের অর্ধেক মূল্য ফেরতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হংকং একাদশের বিপক্ষে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসির খেলা দেখতে সমর্থকরা ৮৮০ হংকং ডলার থেকে শুরু করে আরো উচ্চ মূল্যের টিকিটও ক্রয় করেছিল। কিন্তু ইনজুরির কারণে পুরো ম্যাচে তাকে বেঞ্চে দেখা গেছে। পরবর্তীতে মেসির এই অনুপস্থিতিতে অনেকে রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখেছে।
আয়োজক টালটার এশিয়া জানিয়েছে, যারা এই ম্যাচের জন্য অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে টিকিট ক্রয় করেছে তাদেরকে ৫০ শতাংশ অর্থ ফেরত দেয়া হবে। এক্ষেত্রে টিকেট সংক্রান্ত আয়োজকদের সব শর্ত মেনে নিতে হবে। এই ঘটনায় চাপের মধ্যে থাকা টালটার ম্যাচটি আয়োজনের জন্য হংকং সরকারের কাছে ১৬ মিলিয়ন হংকং ডলার অনুদানের যে আবেদন করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়