বাংলাখবর
মেসিকে ছাড়াই জিতে শিরোপার আরও কাছে পিএসজি
স্পোর্টস ডেস্ক : চোটের কারণে নেইমারের চলতি মৌসুম শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই।'অনুমতি' না নিয়ে সউদী গিয়ে নিষেধাজ্ঞায় পড়া মেসিও বাকি সময়ে পিএসজির জার্সিতে আরখেলবেন কিনা সেটি অনিশ্চিত।
রোববার রাতে তোয়ার বিপক্ষে পিএসজির 'ম্যাজিকাল ত্রয়ী'র মধ্যে কেবল এমবাপেই ছিলেন একাদশে।আর এমবাপের গোলেই লিড নেওয়া প্যারিসিয়ানরা প্রতিপক্ষের মাঠে শেষ পর্যন্ত লীগ ওয়ানের ম্যাচটি জিতেছে ৩-১ ব্যবধানে।পিএসজির অন্য দুটি গোল এসেছে উগো একিতিকে ও ফাবিয়ান রুইসের পা থেকে।তিয়োর হয়ে একমাত্র গোলটি করেন জাভিয়ে শাভালাহাঁ।
ম্যাচের ৮ মিনিটে ভিতিনিয়ার ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারে বাধা পেয়ে চলে আসা ডি বক্সের ভেতর অরক্ষিত অবস্থায় থাকা এমবাপের সামনে।পায়ের আলতো ছোঁয়ায় দলকে এগিয়ে দেন পিএসজির এই ফরাসি ফফরোয়ার্ড। এবারের লিগে এমবাপ্পের ২৪তম গোল। লিওঁয়ের আলেকসান্দর লাকাজেতের সঙ্গে আসরের যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপে।
১–০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা পিএসজি দ্বিতীয় গোল পেয়ে যায় ৫৯ মিনিটে ভেরাত্তির নিখুঁত ক্রসে দৌড়ে এসে হেড করেন ভিতিনিতা। তার প্রথম চেষ্টা ঠেকিয়ে দেন গ্যালোঁ, কিন্তু ফিরতি বল অনায়াসে জালে পাঠান এই পর্তুগিজ মিডফিল্ডার।
৮৩ মিনিটে জাভিয়ের শাভালেরাঁর গোলে ব্যবধান কমিয়েছিল ত্রয়া। তবে তিন মিনিট পড়েই ৩–১ গোলে এগিয়ে যায় পিএসজি। এবার এমবাপ্পের শট ফিরিয়ে দিয়েছিলেন গালন। তবে ফিরতি শটে গোল পেয়ে যান ফাবিয়ান রুইজ।
এই জয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়েছে নাসের আল খেলাইফির দল। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট পিএসজির। নিকটপ্রতিদ্বন্দ্বী লাঁসের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল দলটি। শেষ চার ম্যাচের দুটিতে জয় পেলেই রেকর্ড ১১তম বারের মতো ফ্রেঞ্চ লিগ আঁ জিতবে প্যারিসিয়ানরা।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়