বাংলাখবর

ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের এই লড়াই নিয়েও তাই বাড়তি উন্মাদনা ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে, কলকাতা ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ম্যাচে ভারতের কাছে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেছে দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলির শতক ও জাদেজার পাঁচ উইকেটে প্রোটিয়াদের বিপক্ষে ২৪৩ রানের জয় পেয়েছে রোহিত শর্মার দল।

ভারতের দেয়া ৩২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিজালে আটকা পড়ে দক্ষিণ আফ্রিকা। উইকেটে কেবল আসা-যাওয়ার মিছিল চলতে থাকে ব্যাটারদের। প্রোটিয়াদের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ১৪ রান করেন মার্কো ইয়ানসেন। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন ও ডেভিড মিলার।

বল হাতে এদিন দুর্দান্ত ছিল জাদেজা। ৯ ওভার বল করে ৩৩ রানে পাঁচ উইকেট লাভ করেন তিনি। এছাড়া দুইটি করে উইকেট পান মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব। জন্মদিনে দুর্দান্ত ইনিংস খেলা কোহলি হয়েছেন ম্যাচসেরা।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে ভারতকে ৬১ রান এনে দেন অধিনায়ক রোহিত শর্মা। ২২ বলে ৪০ রান তুলেন তিনি। ষষ্ঠ ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার কাগিসো রাবাদা।

একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগিয়ে যান কোহলি। রাবাদার করা ৪৯তম ওভারের তৃতীয় ডেলিভারিটি কভারে ঠেলে দিয়ে ১ রান নিয়ে ২৮৯তম ওয়ানডের ২৭৭ ইনিংসে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির স্বাদ নেন কোহলি। এই সেঞ্চুরিতে ওয়ানডে ক্রিকেটে শচীনের সর্বোচ্চ ৪৯টি শতক স্পর্শ করেন তিনি। বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে জন্মদিনে সেঞ্চুরি করলেন ৩৫ বছর বয়সী কোহলি। তারকা এই ব্যাটারের  সেঞ্চুরির সাথে শেষদিকে জাদেজার ক্যামিও ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রানের বড় সংগ্রহ পেয়েছিল ভারত। 

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়