বাংলাখবর
বিশ্বকাপে যে রেকর্ড শুধু সাকিবের
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। ২০০৭ সাল থেকে ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব দখল করেছেন সাকিব।
এবারের বিশ্বকাপ শুরুর আগেও ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে আছেন সাকিব। বুধবার সাপ্তাহিক হালনাগাদেও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এতেই বিশ্বকাপের বিরল এক রেকর্ড গড়েছেন তিনি।
২০১১, ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপে সেরা অলরাউন্ডার হিসেবেই শুরু করছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
এই কীর্তিতে অস্ট্রেলিয়ান গ্রেট গ্রেগ চ্যাপেল ছাড়া দ্বিতীয় নেই কারো নাম। ১৯৭৫ এবং ১৯৮৩ বিশ্বকাপে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন চ্যাপেল।
১৯৭৯ বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ শুরু করেছিলেন ইংল্যান্ডের ক্রিস ওল্ড। ৮৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ৯২ বিশ্বকাপে ভারতের কপিল দেব ছিলেন সেরা অলরাউন্ডার।
৯৬ থেকে পরের চার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রনিয়ে, ৯৯ বিশ্বকাপে ল্যান্স ক্লুজনার, ২০০৩ বিশ্বকাপে জ্যাক ক্যালিস এবং ২০০৭ বিশ্বকাপের আগে শন পোলক ছিলেন র্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার।
২০১১ সালের পর থেকে বিশ্বকাপের সব আসরেই র্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার হিসেবে টুর্নামেন্ট শুরু করেছেন সাকিব আল হাসান।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়