বাংলাখবর

বিশাল পরাজয়ের ম্যাচে রাজস্থানের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরের অন্যতম শীর্ষ দল রাজস্থান রয়্যালস আজ রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১১২ রানের বিশাল ব্যবধানে হেরেছে। সেই সঙ্গে একটা লজ্জার কীর্তিও গড়েছে দলটি। রাজস্থানের দুই ওপেনার জস বাটলার এবং জসশ্বী জয়সওয়াল ‘ডাক’ মেরেছেন। অবশ্য আইপিএলে রাজস্থানের এমন লজ্জার কীর্তি এই প্রথম নয়। ১৪ বছর আগেও এমন ঘটনা ঘটেছিল।

বেঙ্গালুরুর দেওয়া ১৭২ রানের টার্গেট তাড়ায় নেমে জয়সওয়াল এবং বাটলার দুজনেই দুটি করে বল খেলে আউট হয়ে যান। অথচ আগের ম্যাচেই অপরাজিত ৯৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন জয়সওয়াল। আজ দুই ওপেনারের ‘ডাক’ রাজস্থানকে ফিরিয়ে নিয়ে গেল ২০০৯ আইপিএলে। সেই আসরে তখনকার দল ডেকান চার্জার্সের বিপক্ষে রাজস্থানের দুই ওপেনার গ্রাহেম স্মিথ এবং স্বপ্নিল আসনোদকার শূন্য রানে আউট হয়েছিলেন।

আজকের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান তুলেছিল বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারের মধ্যেই রাজস্থানের দুই ওপেনার আউট হয়ে যান। শুরুর এই চাপ আর সামলাতে পারেননি সঞ্জুরা। বেঙ্গালুরুর বোলিং আক্রমণের সামনে ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় গতবারের রানার্স আপদের ইনিংস। রাজস্থানের মাত্র দুজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। সর্বোচ্চ ৩৫ রান করেন শিমরন হেটমায়ার। ৩ উইকেট নেন বেঙ্গালুরুর ওয়েন পারনেল।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়