বাংলাখবর

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

বিনোদন ডেস্ক : শোবিজ তারকাদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে এআই। তাদের ছবি, ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে এআই দিয়ে বিকৃত কনটেন্টে ছেয়ে যাচ্ছে অন্তর্জাল। এ নিয়ে অনেক তারকাই সরব হচ্ছেন, ব্যবস্থাও নিচ্ছেন।

এবার ভারতের আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী কৃতি স্যানন। নিজের ডিজিটাল স্বত্বা সুরক্ষার আবেদন করেছেন দিল্লি হাইকোর্টে। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। এ সময় ব্যক্তিস্বত্বার অধিকার নিয়ে আইনি প্রশ্নগুলোর বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দিতে কৃতির আইনজীবীদের নির্দেশ দেন আদালত।

অভিনেত্রীর আইনজীবীদের জমা দেওয়া রায় ও গবেষণাপত্র পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ অক্টোবর।

তারকাদের নাম ও ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া ব্যবহারের পাশাপাশি এআই দিয়ে তৈরি কনটেন্ট, ডিপফেক, ডিজিটাল ছদ্মপরিচয়ের ঘটনা এখন হরহামেশাই ঘটছে। ভুয়া পণ্যের প্রচারে তারকাদের পরিচয় ব্যবহারের মতো বিষয় নিয়েও আদালতে মামলা হচ্ছে। কৃতির আগেও একাধিক তারকা নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষা নিয়েছেন আদালত থেকে।

কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি খুব একটা সুবিধা করতে পারেনি। সিনেমার গল্পের দুর্বলতা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। সিনেমায় কৃতির সঙ্গে আছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

এই বিভাগের আরও খবর

মাঝ আকাশে দরজা খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

সিইসি বিরোধী আন্দোলন করায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

ঢালিউড অ্যাওয়ার্ডে ‘সেরা মেলোডি সিঙ্গার’ রন্টি দাশ

কানাডায় ঢুকতে দেয়া হলো না অভিনেত্রী মীরাকে

ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান

এআই দিয়ে তৈরি অশ্লীল কনটেন্ট সরাতে হাইকোর্টের দ্বারস্থ কঙ্গনা

মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই