বাংলাখবর

কক্সবাজারে রিসোর্টের আগুনে প্রাণ গেল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বাংলা খবর ঢাকা : কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে পাটুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে।

নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভীসহ একই পরিবারের ছয়জন রয়েছেন। পরিবারের নয়জন সদস্য ওই রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন।

অগ্নিকাণ্ডে নিহত অন্যদের মধ্যে রয়েছেন মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদ। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ তেহামী (ডাকনাম জাইফ), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলা, মালিহা ও আলভী পরস্পরের কাজিন। নিহতদের মধ্যে ফারিহা কবির নাফিজের বড় বোন এবং শিশু ফাইজান তার ভাগ্নে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পান তারা। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ‘১০ জন মারা গেছে আর ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাদিক কায়েম। তিনি লেখেন, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত বলেও উল্লেখ করেন তিনি।

সাদিক কায়েম আরও জানান, সর্বশেষ খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা মারা গেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’
‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’

কক্সবাজারে রিসোর্টের আগুনে প্রাণ গেল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
কক্সবাজারে রিসোর্টের আগুনে প্রাণ গেল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

কক্সবাজারে রিসোর্টের আগুনে প্রাণ গেল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

ধর্ম যার যার, রাষ্ট্র সবার, দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাজ্যে রপ্তানি ১০ বিলিয়ন ডলারে নেয়ার সুযোগ দেখছে বাংলাদেশ

ড. ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ

দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি

বাংলাদেশে শুরু করতে যাচ্ছে গাড়ি উৎপাদন কারখানা

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

‘এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ’