বাংলাখবর
নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
স্পোর্টস ডেস্ক : একের পর এক দুঃসংবাদ ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমারের জীবনে। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন বেশ কিছুদিন হলো। এর মাঝে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক গৃহকর্মী। ৩৫ বছর বয়সী এক নারী জানান, নির্দিষ্ট কর্মঘন্টার বাইরে অতিরিক্ত কাজ করানোয় নেইমারের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন।
ফরাসি পত্রিকা ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, জানুয়ারি ২০২১ থেকে অক্টোবর ২০২২ পর্যন্ত সপ্তাহে সাতদিনই নেইমারের বাসায় কাজ করেছেন তিনি। যার পারিশ্রমিক হিসেবে ৪ লাখ মার্কিন ডলার দাবি করছেন এই গৃহকর্মী।
ফরাসি পত্রিকার প্রতিবেদন থেকে আরো জানা যায়, চতুর্থ সন্তানের জন্মের দুই সপ্তাহ আগ পর্যন্ত ঐ নারীকে কাজ করতে বাধ্য করা হয়েছিল। পরবর্তীতে চাপে পড়ে কাজ ছেড়ে দিতে বাধ্য হন তিনি।
ঐ অভিযোগকারী আরও বলেন, ২০২১ সাল থেকে নেইমারের বাসায় সপ্তাহে ৬০ ঘন্টা কাজ করেছেন। বিনিময়ে প্রতি ঘন্টায় মজুরি পেতেন ১৫ ইউরো করে। যদিও তাকে কখনও পে স্লিপ কিংবা সাপ্তাহিক কোনো ছুটি দেওয়া হত না।
অভিযোগকারীর আইনজীবিরা বলেছেন, 'শ্রম আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছেন নেইমার। ওই নারীর দুর্বলতার সুযোগ নিয়ে কঠিন সময়েও তাকে দিয়ে কাজ করিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছেন ব্রাজিলিয়ান এই সেনশেসন।’
আইনজীবী আরো বলেন, ‘আমরা মর্মাহত হয়েছি, নেইমারের মত তারকার কাছ থেকে এমন অমানবিকতা দেখতে পেরে। অকাল প্রসবের কয়েকদিন আগে যাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। ব্যথার কথা বলেও পার পাননি ওই নারী। এটা ফৌজদারি অপরাধের শামিল।
অবশ্য এ ব্যাপারে এখন পর্যন্ত নেইমার কিছুই জানাননি।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়