বাংলাখবর
নতুন অভিবাসী চুক্তিতে সম্মত সুনাক-ম্যাঁক্র
অনলাইন ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ শুক্রবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে অবৈধ ক্রস-চ্যানেলে অভিবাসন বন্ধ করতে ৫০ কোটি ইউরোর বেশি মূল্যের একটি নতুন চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন। বছরের পর বছর ধরে চলা বেক্সিট উত্তেজনার পর নতুন করে শুরু করার লক্ষ্যে তারা এ ব্যাপারে সম্মত হলেন।
চুক্তির আওতায় ব্রিটেন ফ্রান্সকে আরো অর্থ বরাদ্দ দেবে যাতে অতিরিক্ত শতাধিক ফরাসি পুলিশ এ চ্যানেলে টহল দেওয়ার সুযোগ পায় এবং নতুন একটি আটক কেন্দ্র নির্মাণ করা যায়। উভয় নেতাই এ ধরনের একটি চুক্তি হওয়ায় একে অপরকে স্বাগত জানান। এদিন এই চুক্তির পাশাপাশি উভয় নেতা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি তাদের ঐক্যের পুনর্ব্যক্তের কথাও প্রকাশ করেন। বরিস জনসন এবং লিজ ট্রাসের মেয়াদে প্যারিসের সঙ্গে বিদ্বেষপূর্ণ সম্পর্ক দেখা দেওয়ার মধ্যেই অক্টোবরে সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিগত পাঁচ বছরের মধ্যে এটি ছিল প্রথম যুক্তরাজ্য-ফরাসি শীর্ষ সম্মেলন।
ম্যাক্রঁ বলেন, সুনাকের সঙ্গে তার আলোচনা একটি ‘নতুন শুরু’ হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে সুনাকও একই মন্তব্য করে বলেছেন, এটি আমাদের মৈত্রীর নবায়ন’। এ বন্ধন যাতে সামনে আরো অটুট থাকে সে যাত্রাই অব্যাহত থাকবে।
সুনাক বলেন, ‘আমরা এই সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখছি।’ তিনি স্বীকার করেন যে, ‘সাম্প্রতিক বছরগুলোতে এ সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ছিল।’ কিন্তু বর্তমান চেষ্টা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাবে।
এই বিভাগের আরও খবর
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
