বাংলাখবর

দুর্দান্ত চার জয়ে উড়ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের টানা চার জয় । ইংল্যান্ডকে ৯ উইকেটে হারানোর পর নেদারল্যান্ডসকে ৯৯ রানে ও বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে তারা। এবার কিউইরা উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। গুরবাজ-রশিদদের বিপক্ষে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে তারা। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে।

চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে টস হেরে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। শুরুতে শিশিরের প্রভাব না থাকায় বল হাতে নেয় আফগানরা ১১০ রানে তুলে নেয় কিউইদের ৪ উইকেট। ওই ধাক্কা সামলে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড।

দলটির হয়ে টম ল্যাথাম ৭৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৮০ বলে ৭১ রানের ইনিংস। চারটি করে চার ও ছক্কা মারেন তিনি। এর আগে ডেভন কনওয়ে ২০, উইল ইয়ং ৫৪ ও রচিন রবীন্দ্র ৩২ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে আফগানিস্তান মাত্র ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয়েছে। দলটির হয়ে রহমত শাহ ৩৬ রানের ইনিংস খেলেন। আজমতউল্লাহ ওমরজাই-এর ব্যাট থেকে আসে ২৭ রান। আফগানিস্তান ১০৭ রানে হারায় পঞ্চম উইকেট। সেখান থেকে ৩৬ রান যোগ করে বাকি ৫ উইকেট হারায় তারা। এর মধ্যে শেষ ৪ উইকেট পড়েছে ৫ রানে।

নিউজিল্যান্ডের হয়ে এই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছেন মিশেল সাটনার ও লকি ফার্গুসন। এছাড়া ট্রেন্ট বোল্ট নিয়েছেন ২ উইকেট। আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নবীন উল ও আজমতউল্লাহ।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়