বাংলাখবর
তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল থেকে চলা গুঞ্জনই সত্যি হলো। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি খেলতে যাচ্ছে সাকিব বাহিনী।
বিশ্বকাপের সবগুলো দলই ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। শেষ দল হিসেবে বাংলাদেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে মঙ্গলবার। তামিম ছাড়া বাকি ক্রিকেটাররা প্রত্যাশিতভাবেই আলোচনায় ছিলেন। আনফিট তামিমকে স্কোয়াডের অন্তর্ভুক্ত করতে চাননি সাকিব। ঠিক এই কারণে তামিমকে ছাড়াই বিসিবিকে দল ঘোষণা করতে হয়েছে।
বিশ্বকাপ দলের সঙ্গী হয়েছেন আরেক আলোচিত ক্রিকেটার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে আলো ছড়িয়েছিলেন তরুণ পেসার। কিন্তু তার কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভালোই বোলিং করেছিলেন তিনি। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে তাকে খেলানো হয়নি। শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল।
স্কোয়াডে আরও একটি পরিবর্তন হয়েছে। সহ-অধিনায়ক হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন লিটন দাস। তার ফর্মহীনতায় এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্বকাপে সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান শান্ত। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার। অধিনায়ক হয়ে ম্যাচ খেলতে নেমেই এদিন ২৫ বছর আগের রেকর্ড ভেঙেছেন তিনি। ১৯৯৮ সালে ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে ৭০ রানের ইনিংস খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়