বাংলাখবর
ড্রয়ে সর্বনাশ ডর্টমুন্ডের, টানা ১১ বার জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন
স্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেসলিগায় আজ শনিবার ছিল শেষ ম্যাচ। আগের টানা দশ মৌসুমের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ এবার ছিল শিরোপা হারানোর শঙ্কায়। কারণ,৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল বায়ার্ন। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে মাঠে নামে বুরুসিয়া ডর্টমুন্ড। অর্থাৎ, বায়ার্নের যেই ফলই হোক না কেন, ডর্টমুন্ড জিতলেই তাদের শিরোপা। তবে জয় পায়নি ডর্টমুন্ড, অন্যদিকে জিতে টানা ১১ বারের মতো শিরোপা ঘরে তুলল বায়ার্ন।
বুন্দেসলিগার নির্ধারিত ৩৪ ম্যাচ শেষে দুই দলেরেই সমান ৭১ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জিতে নিল বাভারিয়নরা। সব মিলিয়ে ৩৩ বারের মতো জার্মান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বায়ার্ন মিউনিখ।
এদিন ‘মেইনজ জিরো ফাইভ’ এর বিপক্ষে ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড। শুরুর ২৪ মিনিটেই ২ গোল খেলে বসেছিল তারা। পরে ৬৯ মিনিটে ও অতিরিক্ত সময়ে সমতায় ফেরে তারা। আর ‘কোলন’কে ২-১ গোলে হারায় বায়ার্ন। বায়ার্নের হয়ে লেরয় সানের পাসে কিংসলে কোম্যান ৮ মিনিটে গোল দিয়ে দলকে এগিয়ে নেন। তবে ৮১ মিনিটে কোলন গোল শোধ করলে শঙ্কায় পড়ে বায়ার্ন। তবে দলটির সব শঙ্কা দূর করে দেন জামাল মুসিয়ালা। ৮৯ মিনিটে বায়ার্নের জয়সূচক গোলটি আসে তার পা থেকেই।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়