বাংলাখবর
জ্বলে উঠলেন মেসি-এমবাপ্পে, পিএসজির টানা দ্বিতীয় জয়
স্পোর্টস ডেস্ক : কদিন আগে ধুঁকতে থাকা পিএসজি ফর্মে ফিরতে শুরু করেছে। শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে লাঁসকে হারিয়ে ফরাসি জায়ান্টরা তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। নেইমারহীন দলটির হয়ে জ্বলে উঠেছেন অপর দুই বড় তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।
পিএসজির ঘরের মাঠে পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৯ মিনিট না পেরোতেই ১০ জনের দলে পরিণত হয় লাঁস। আশরাফ হাকিমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আব্দুল সামেদ। ম্যাচের ৩১তম মিনিটে পিএসকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনিয়া। বিরতির আগেই আরো এক গোল পায় পিএসজি। ৪০তম মিনিটে এমবাপ্পের নিখুঁত ব্যাকহিল থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন মেসি।
বিরতির পর অবশ্য পিএসজি আর কোনো গোল পায়নি। ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন লাঁসের ফ্রাঙ্কোভস্কি। এই জয়ের ফলে লিগ ওয়ানের শীর্ষস্থান মজবুত করল পিএসজি। ৩১ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লাঁস।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়