বাংলাখবর
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ডিএফসির বিনিয়োগ এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদার এবং আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখছে সংস্থাটি। বাংলাদেশকে ডিএফসির অর্থায়নের যোগ্য হিসেবে অন্তর্ভুক্ত করার ফলে দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ তৈরি হয়েছে।
ডিএফসির অর্থায়ন এবং বিনিয়োগ ঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধা সম্প্রসারিত হলে দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটের কারণে পিছিয়ে পড়তে পারে- এমন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হবে। এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবার আওতা সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। বাণিজ্যিকভাবে লাভজনক এবং উন্নয়নমুখী প্রকল্পগুলো যাতে অর্থায়ন সংকট কিংবা বিনিয়োগসংক্রান্ত ঝুঁকির আশঙ্কায় বাধাগ্রস্ত না হয়, সে ক্ষেত্রে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।’
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আমাদের অঙ্গীকারেরই প্রকাশ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে উভয় দেশেই সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।’
বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। একই সঙ্গে বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। ফলে কৌশলগত মার্কিন বিনিয়োগের জন্য ইন্দো-প্যাসিফিক অঞ্চল অত্যন্ত সম্ভাবনাময়। এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও উপস্থিতি সম্প্রসারণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ডিএফসি। অবাধ বাজার অর্থনীতির নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বেসরকারি পুঁজি বিনিয়োগে উৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে কাজ করছে সংস্থাটি।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি
বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি
শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লির বাংলাদেশ হাইকমিশন
পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লির বাংলাদেশ হাইকম...
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র্যালি করলেন তারেক রহমান
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র্যালি করলেন তারেক...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট
শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘অতিরিক্ত বল প্রয়োগ’ না করার নির্দেশনা দেওয়া হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘অতিরিক্ত বল প্রয়োগ’ না করার নির্দেশনা দেওয়া হয়েছে
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
পোশাক খাতে অসন্তোষ, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
পোশাক খাতে অসন্তোষ, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
