বাংলাখবর
সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
বাংলা খবর ঢাকা : জাতীয় সংসদে বসেই মোবাইল ফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।
গত ৮ থেকে ১০ দিন ধরে বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, সম্প্রতি এসব হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনায় তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদা মিতু জানান, দেশে ককটেল হামলা ও নানা ধরনের বিশৃঙ্খলা শুরুর পর থেকে তাকে হুমকি দেয়ার মাত্রা বেড়েছে। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। তবে গত দুই দিন ধরে প্রতিদিন সংসদে সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র তাকে বিকৃত ভাষায় হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছে।
এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখতে নারাজ এই সংসদ সদস্য। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এর ফলে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ব্যক্তিরাও এখন হুমকির মুখে পড়ছেন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার বিষয়টিও রয়েছে বলে মনে করেন মাহমুদা মিতু। তার দাবি, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তার কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান মাহমুদা মিতু। তিনি বলেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে জবাব চাইতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করার দাবিও জানান তিনি।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের কার্যক্রম সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। অথচ নির্বাচিত সরকারের সময়ে এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
মাহমুদা মিতু আরও বলেন, একজন সংসদ সদস্যকে নিজের নিরাপত্তার জন্য থানায় গিয়ে জিডি করতে হচ্ছে, এটি অত্যন্ত লজ্জাজনক। জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরাও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার কাছে থাকা নথির ভিত্তিতে ভারত সরকারকে তলব করা হবে কি না এবং কূটনৈতিকভাবে বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।
এই বিভাগের আরও খবর
সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তুপকে বলে দিলেন শর্টসার্কিট!
পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তুপকে বলে দিলেন শর্টসার্কিট!
জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার : রিজভী
জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার : রিজভী
হাসানুল হক ইনুকে নেওয়া হলো ঢামেক হাসপাতালে
হাসানুল হক ইনুকে নেওয়া হলো ঢামেক হাসপাতালে
ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী
ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকির পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর
রেমিট্যান্স শাটডাউনের হুমকির পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী
এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
