বাংলাখবর
চীনের মধ্যস্থতায় জোড়া লাগছে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক
বাংলাখবর ডেস্ক : চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করতে একমত হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় দেশ দুটি তেহরান ও রিয়াদে নিজ নিজ দূতাবাস খুলবে।
ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার সাত বছর পর দুই দেশ আবার সম্পর্ক পুনর্বহাল করতে রাজি হলো। খবর ইরনার।
শুক্রবার এই চুক্তি সইয়ের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এবং সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল-আইবানের মধ্যে বেইজিংয়ে কয়েক দিন ধরে দীর্ঘ আলোচনা হয়।
দুই দেশের মধ্যে চুক্তির পর ইরান, সৌদি আরব এবং চীন যৌথ একটি বিবৃতি দিয়েছে। গত মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চীন সফর করেন এবং সেই সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি বৈঠক করেন।
এর পর ইরান ও সৌদি আরবের মধ্যে এ চুক্তি হলো। চুক্তি সইয়ের ক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের পরিচালক ওয়াং ই বিশেষ ভূমিকা রাখেন।
এই বিভাগের আরও খবর
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে লে পেন ও মেলঁশোঁ
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
মিসরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
