বাংলাখবর

খেলায় নেই মনোযোগ, বার্সেলোনায় ফেরার অপেক্ষাই মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে এখন যেন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপ জয়ের পর ফরাসি ক্লাবটির জার্সিতে ক্লাব ফুটবলও যেন উপভোগ করছেন না এই ফুটবল যাদুকর। চুক্তি নবায়ন নিয়ে জলঘোলা চলছে বেশ কিছুদিন ধরেই। সবকিছু মিলিয়ে, মেসি যেন মাঠে পুরো মনোযোগ দিতে ব্যর্থ। অনেকেরই ধারণা, মেসির মন পড়ে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে।

ফরাসি ক্লাবটির সঙ্গে এখন অবধি নতুন করে চুক্তি না হওয়ায় মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটিই মেসির মনে গেড়ে বসে তার মনোযোগ বিঘ্নিত করছে কিনা সেই প্রশ্ন উঠেছে।

রোববার ঘরের মাঠে পিএসজির পরাজয়ের দিনে মাঠে যেন মেসিকে খুঁজেই পাওয়া যায়নি। ১০ বার ড্রিবলিংয়ের চেষ্টা করে সফল হয়েছেন মাত্র ২ বার। ৭১ শতাংশ সফল পাস দিয়েছেন মেসি। বলও হারিয়েছেন ২২ বার। এমনকি প্রতিপক্ষের পোস্টে কোনো শটও রাখতে পারেননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

২০২১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে বেতন নিয়ে সমঝোতা না হওয়ায় আলোর মুখ দেখছে না মেসি-পিএসজির নতুন চুক্তি। বড় অঙ্কে সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব থাকলেও মেসি থাকতে চান ইউরোপেই। সেক্ষেত্রে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতেই মেসির ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে।

ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চায় বার্সাও। দলের কোচ জাভি একাধিকবারই বলেছেন, মেসির জন্য বার্সেলোনার দরজা সবসময়ই খোলা থাকবে। বার্সা সমর্থকরাও ঘরের মাঠে গত কয়েকটি ম্যাচের দশ মিনিটের সময় মেসি ধ্বনিতে কাঁপিয়েছেন ন্যু ক্যাম্পের আকাশ-বাতাস। এমন পরিস্থিতিতে মেসির মনেও হয়তো অস্থিরতা কাজ করছে, যার প্রভাব পড়ছে মেসির পারফরম্যান্সেও। 

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়