বাংলাখবর
কোটি টাকার গয়না লুট, ক্ষতিপূরণে কিম পেলেন মাত্র ১৪২ টাকা!
বিনোদন ডেস্ক : হোটেলে ঢুকে বন্দুকের মুখে জিম্মি করে কোটি টাকার গয়না লুট। ঘটনার প্রায় এক দশক পর সেই মামলায় ক্ষতিপূরণ হিসেবে মাত্র ১ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪২ টাকা পেলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান।
২০১৬ সালে প্যারিসের একটি হোটেলে ভয়াবহ ডাকাতির শিকার হন কিম। পুলিশের ছদ্মবেশে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত হোটেলে ঢুকে তাকে জিম্মি করে গয়না নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া সামগ্রীর মধ্যে ছিল তৎকালীন স্বামী কানিয়ে ওয়েস্টের দেওয়া প্রায় ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি বাগদানের আংটিও। বেশিরভাগ গয়নাই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার সময় কিমকে বন্দুকের মুখে আটকে রাখা হয়েছিল। পরে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানিয়েছিলেন, ওই মুহূর্তে তার মনে হয়েছিল হয়তো আর জীবিত ফিরতে পারবেন না। ফ্রান্সে এই মামলার অভিযুক্তদের অনেকের বয়স বেশি হওয়ায় তাদের ‘দাদু ডাকাত’ নামে ডাকা হয়। সে সময় ঘটনাটি দেশটিতে প্রায় দুই দশকের মধ্যে অন্যতম বড় ডাকাতির ঘটনা হিসেবে আলোচিত হয়েছিল।
২০২৫ সালের মে মাসে মামলার কয়েকজন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর দেওয়ানি ক্ষতিপূরণের মামলায় কিম অভিযুক্তদের কাছ থেকে প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ দাবি করেন। মঙ্গলবার আদালত তার সেই দাবিই মঞ্জুর করে। অন্যদিকে, ওই হোটেলের এক অভ্যর্থনাকর্মী ৫ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করলেও তাকে প্রায় ১ লাখ ১০ হাজার ইউরো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রায় এক দশক পরও লুট হওয়া অধিকাংশ গয়না ফিরে পাননি কিম। তবে ২০২৫ সালে মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ৬৯ বছর বয়সী আউমার আইত খেদাশেকে আদালতে তিনি ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে ওই ঘটনার ভয়াবহ স্মৃতি এখনো তার মনে রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
এই বিভাগের আরও খবর
কোটি টাকার গয়না লুট, ক্ষতিপূরণে কিম পেলেন মাত্র ১৪২ টাকা!
কোটি টাকার গয়না লুট, ক্ষতিপূরণে কিম পেলেন মাত্র ১৪২ টাকা!
৯ বছর পর এমির মঞ্চে নিকোল কিডম্যান
৯ বছর পর এমির মঞ্চে নিকোল কিডম্যান
আমিশার বাড়িতে চুরি, খোয়া গেছে পাঁচ লাখ রুপির অলংকার
আমিশার বাড়িতে চুরি, খোয়া গেছে পাঁচ লাখ রুপির অলংকার
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় সিনেমার কাজ হারাচ্ছেন অভিনেত্রী সুসান
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় সিনেমার কাজ হারাচ্ছেন অভিনেত্রী সুসান
প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার
বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার
ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ভেনিসে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা
সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা
মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ
মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ
মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, গোপন রেখেছিলেন স্বামীর পরিচয়