বাংলাখবর

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর জাতীয় দল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন স্কোয়াড ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মৌরিসিও পচেত্তিনো। চারটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান।

দলটিতে নতুন মুখ ১২ জন। এছাড়া ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় রয়েছেন ছয়জন। ফলে স্কোয়াডটির গড় বয়স ২২ বছর ৯ মাস।

মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন কাভান। তার বড় ভাই ২২ বছর বয়সী কুইন সুলিভানও একই ক্লাবে খেলেছেন এবং যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সুলিভান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। রোনান গত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নজর কাড়েন।

সুলিভান পরিবারের নানি সুলতানা আলম যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি।

কাভানকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালে মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তি করেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে মেজর লিগ সকারে অভিষেক করে রেকর্ড গড়েন এই মিডফিল্ডার। ১৮ বছর বয়স হলে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন।

চলতি মৌসুমেও ফিলাডেলফিয়ার হয়ে ভালো পারফর্ম করছেন কাভান। নিয়মিত মৌসুমে ২৩ ম্যাচে ছয় গোলের পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট।

এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। স্কোয়াডের ১৩ জনের এখনও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়নি।

সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি