বাংলাখবর
কানাডাকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেই ছিটকে পড়ার শঙ্কায় পাকিস্তান দল। টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে কানাডার বিপক্ষে বড়ো ব্যবধানে জয় ছাড়া বাবর আজমদের জন্য বিকল্প কিছুই ছিল না। নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে ১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় পায় পাকবাহিনী। এই জয়ে কিছুটা হলেও কিছুটা হলেও সুপার এইটে ওঠার আশা বাঁচিয়ে রাখল দলটি।
নিউইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে কানাডার বিপক্ষে ৭ উইকেটের জয় পায় পাকিস্তান। বড় ব্যবধানে জেতায় বাবর আজমদের রানরেটও বেড়েছে। ০.১৯১ নেট রানরেট নিয়ে 'এ' গ্রুপে চার থেকে তিন নম্বরে উঠে এসেছে তারা। কানাডা নেমে গেছে চারে।
১০৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে ধীর সূচনা করে পাকিস্তান। সায়েম আইয়ুব আউট হয়ে যান ১২ বলে ৬ করে। এরপর মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজম জয়ের ভিত গড়ে দেন পাকিস্তানকে। তারা ৬২ বলে যোগ করেন ৬৩ রান।
বাবর ৩৩ বলে ৩৩ করে সাজঘরে ফিরলেও রিজওয়ান নিজের ফিফটি পূরণের সঙ্গে ম্যাচ শেষ করে আসেন। ৫৩ রানের ইনিংসে দুটি চার আর একটি ছক্কা হাঁকান তিনি। দলের জয়ের জন্য যখন ৩ রান বাকি তখন ফখরজামান ৬ বলে ৪ করে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন উসমান খান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কানাডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার জনসন একপাশ ধরে একাই লড়াই করতে থাকে। ১৪তম ওভার পর্যন্ত দলকে টেনে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৪৪ বলে চারটি করে চার-ছক্কায় ৫২ রান করেন অ্যারন জনসন। মূলত তার এই ইনিংসের ওপর ভর করে ৭ উইকেটে ১০৬ রান করে কানাডা।
শেষদিকে অধিনায়ক সাদ বিন জাফর ২১ বলে ১০, কলিম সানা ১৪ বলে ১৩, আর দিলন হেইলিগার ১১ বলে অপরাজিত ৯ রান করেন। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির এবং হারিস রউফ দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ আমির।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়