বাংলাখবর
ওমানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : জুনিয়র এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের শেষ ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
সিনিয়র দলের মতো জুনিয়র টুর্নামেন্টেও ওমান বাংলাদেশ হকি দলের এখন সমশক্তির প্রতিপক্ষ। ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলের কেউই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশ। ২২ মিনিটে তাসিন আলী ও ২৪ মিনিটে জাহিদ হোসেন একটি করে গোল করেন।
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। ফলে বাংলাদেশ ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রকি। আগামীকাল বাংলাদেশের ম্যাচ নেই। পরশু বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।
জুনিয়র এশিয়া কাপে দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। জুনিয়র এশিয়া কাপের শীর্ষ তিন দল জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়